| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বসন্ত উৎসবে মাতল হেলান লায়ন্স ক্লাব : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬৩৬ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৪ মার্চ, ২০২৪

‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটির মাধ্যমে বসন্ত উৎসবে মাতল খানাকুলের সংস্কৃতি মনস্কদের নিয়ে হেলান লায়ন্স ক্লাব। রবিবার খানাকুলের সংস্কৃতিপ্রেমী অসংখ্য মানুষ হৃদয়কে এক করার ঋতু, দূরত্ব দূর করার ঋতু, রঙে ডুবে যাওয়ার ঋতুকে আবির রঙে বরণ করলেন। সেই সঙ্গে ভালোবাসার রঙে রাঙিয়ে দাও সারা পৃথিবী — এরই বার্তা পৌঁছে দিলেন হেলান লায়ন্স ক্লাব।

প্রসঙ্গত, হেলান লায়ন্স ক্লাবের উদ্যোগে তিলকচকের হিমঘর প্রাঙ্গন থেকে ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা। বসন্তে আবির রঙে রাঙিয়ে দিতে এলাকার সাংস্কৃতিক মনোভাবাপন্ন কথা, তালিম, শিঞ্জিনী ডান্স একাডেমি-সহ বেশ কিছু সংগঠন অংশ নেয়। শোভাযাত্রায় কলাকুশলীরা নৃত্য ও গানের মাধ্যমে বাতাসে রঙ ছড়িয়ে উপস্থিত হন হেলানের লাইব্রেরি মঞ্চে। এখানে গান, নৃত্য ও কবিতার মধ্য দিয়ে বসন্ত উৎসব ছিল জমজমাট।

হেলান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি শান্তনু পুরকাইত জানান, করোনার বছর ছাড়া প্রত্যেক বছর চলে আসছে এই বসন্ত উৎসব। এলাকার মানুষ খুশি। অসংখ্য সংস্কৃতি মনোজ্ঞ মানুষ এগিয়ে এসেছেন। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশিস শেঠ বলেন, বসন্ত উৎসব হল ফাগুন হাওয়ায় প্রিয়জনের মন রাঙিয়ে দেওয়ার দিন। রঙের এই উৎসব এনে দেয় মনের আনন্দ, রঙিন মুহূর্ত, মধুর স্মৃতি ও ইতিবাচক শক্তির ইঙ্গিত।

হেলান লায়ন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই দোলের আগে বসন্ত উৎসবে সামিল হয়েছে। রাজহাটি উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নবেন্দু সামন্ত জানান, শান্তিনিকেতন থেকে সকলের জন্য এই বসন্ত উৎসব হারিয়ে যাচ্ছে, সেখানে আরামবাগ, রাজহাটি ও হেলানে সেই উৎসব উজ্জীবিত হচ্ছে। এটা সংস্কৃতি মনস্কদের কাছে আশার আলো। এছাড়া এদিন উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী অমিয় আদক, সঞ্জয় ঘোষাল ও সুজিত ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, এদিন সমগ্ৰ এই উৎসবে আনন্দে সামিল ও সহযোগিতায় এগিয়ে আসেন ক্লাবের প্রাক্তন সভাপতি গৌতম রায়, তনুশ্রী শেঠ, মনোজ নন্দী, দিলীপ শেঠ ও মানস রায়। এছাড়া এই মনোজ্ঞ অনুষ্ঠানে বসন্তের গান গেয়ে নজর কাড়েন অভিজিৎ নিয়োগী ও সুজিত মান্না। সেই সঙ্গে কলাকুশলীদের নৃত্য, গান ও কবিতা ছিল উল্লেক্ষণীয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev