| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শিল্পাঞ্চল বার্নপুর থেকে জঙ্গলমহলে হল রক্তদান শিবির

Reporter Default
রিপোর্টার / ৩২০ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৯ মে, ২০২০

শাখা সংগঠন হিসাবে দলের পাশে থেকে বিপদের সময় দলের শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করে চলেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র। সংগঠন এর অস্তিত্ব যখন সংকটময় সেই সময় যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জীর স্নেহধন্য অশোক রুদ্রের হাতে প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্ব তুলে দেন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী। প্রাথমিক শিক্ষক সংগঠনের গুরুত্ব আগেও যথেষ্ট ছিল বর্তমানে আরও উন্নত থেকে উন্নততরো হচ্ছে অশোক রুদ্র দায়িত্ব নেওয়ার পর। একের পর এক সফল কর্মসূচি নিয়ে শিক্ষক সংগঠনকে প্রাসঙ্গিক করে তুলছেন তৃণমূল কংগ্রেসের কাছে।

করোনা মোকাবিলায় যে কোনো শাখা সংগঠনের থেকে অনেক সক্রিয় হিসাবে অনুপ্রাণিত করে দক্ষযজ্ঞে সামিল করেন এই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। প্রথমে সচেতনার বৃদ্ধির জন্য এক হাজার দলকে দিয়ে সব শোনে মাস্টারমশাই কর্মসূচি করে প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই মানববন্ধনে যুক্ত করেন। তাঁরই উদ্যোগে এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করে সরকারের পাশে থাকেন এই শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক সংগঠনের তরফে এক লক্ষ আশি হাজার দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পর এবার গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে সকল সরকারি বিধিনিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করতে মাঠে নামেন তিনি।

আজ সংগঠনের তৃতীয় রক্তদান শিবির নিজের গড় বার্নপুর পার্টি অফিসে হয় ও চতুর্থ রক্তদান জঙ্গলমহলের শালবনীতে তন্ময় সিংহের নেতৃত্বে হয়। অশোক রুদ্রের আহ্বানে এই রক্তদান শিবিরে আজ উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, বিধায়ক তাপস ব্যানার্জী, ডিআই মাধ্যমিক অজয় পাল, আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ শিক্ষা অঞ্জনা শর্মা থেকে শুরু করে বলিষ্ঠ দলীয় নেতৃত্ব সদাশিবন দাশু, এসআই হীরাপুর চক্র অরিজিত মন্ডল, শিক্ষক সংগঠনের রাজীব মুখার্জি, রূপক রাই, সৌম্যদীপ ঘোষ, দিব্যেন্দু সাহা, অমিতাভ দাস, বুদ্ধদেব সমাদ্দার, লক্ষীকান্ত নায়েক, যুব তৃণমূল কংগ্রেসের অমিত সেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, সুজাত হুসেন-সহ আরো অনেকে।

এদিনই বার্নপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে স্টেট রিলিফ ফান্ডে বারাবনি চক্রের পক্ষ থেকে  দ্বিতীয় ফেজে ৩০,০০০ টাকার চেক তুলে দিলেন অশোক রুদ্র মহাশয়ের হাতে।

অশোক রুদ্র জানান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার পাশাপাশি শিক্ষকেরা সরাসরি মানুষকে খাদ্য সামগ্রী দিচ্ছেন। করোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর হাত শক্ত করতে শিক্ষক সংগঠন গুলি রক্তদান শিবিরের আয়োজন করছে। কুলটি, চিত্তরঞ্জনে রক্তদান হওয়ার পর আজ শিল্পাঞ্চল বার্নপুর ও জঙ্গলমহলের শালবনীতে রক্তদান হচ্ছে। আজ তিরিশ ইউনিট করে রক্ত দুটো জায়গা থেকেই সংগৃহীত হয়েছে। তিনি সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশে থেকে সরকারের হাত শক্ত করার আহ্বান জানান। তিনি আরো বলেন এইভাবেই সরকারের সকল নিয়মকানুন মেনে প্রতিটি জেলাসদর ও মহকুমাতে অন্তত একটি করে সংগঠনের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে।

ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev