| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আর জি কর কাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬৫৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আর জি কর কাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে গর্জে উঠলো দেশ বাঁচাও গণমঞ্চ। এদিন সম্মেলনের শুরুতেই পূর্ণেন্দু বোস জানান, আর জি কর কাণ্ড নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই সম্মেলন। তিনি জানান, আমরাও চাই আর জি কর কাণ্ডে তরুণী ডাক্তার যে ভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন, তাতে অপরাধীর কঠোর শাস্তি ও ফাঁসি। কলকাতা হাইকোর্ট এ ধরনের নক্বরজনক ঘটনার জন্য সি বি আইকে তদন্তের ভার দেয়। ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করে রির্পোট জমা দিতে বলে। কিন্তু ১৭ দিন অতিক্রান্ত, এখনও পর্যন্ত দোষীকে ধরতে পারেনি। আমাদের দাবি অবিলম্বে দোষীদের খুঁজে বের করতে হবে।

এছাড়া আর জি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের আড়ালে যেভাবে বিজেপির নেতারা রাস্তায় নেমে পুলিশের উপর হামলা চালিয়েছে, এর নিন্দা করছি। পুলিশ যেভাবে সংযতভাব দেখিয়েছেন তার প্রশংসনীয়। উল্টে বিক্ষোভকারীরা পুলিশের মাথা ফাটিয়েছে , চোখ নষ্ট করেছে — এটা চরম নিন্দনীয়। আমরা বিচার চাই, নৈরাজ্য নয়।

প্রসঙ্গত, এদিন সম্মেলনে বক্তাদের একটাই মূল উদ্দেশ্য তা হল আর জি কর কাণ্ড নিয়ে যে ভাবে রাজ্য জুড়ে বিরোধী দলগুলো রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার চরম প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু যেভাবে কেবলমাত্র পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন,তার মানা যায় না। গণমঞ্চের দাবি, মণিপুর, অসম, ঝাড়খণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশেও নক্বরজনক ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানের রাষ্ট্রপতি কিছু বলছেন না। আসলে কেন্দ্রীয় বিজেপি সরকারের কথামতো তিনি চলছেন। নিরপেক্ষভাবে দেখা উচিত রাষ্ট্রপতির ।

এদিকে গণমঞ্চ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ বার্তা দিল্লির দরবারে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আমাদের দফা এক, দাবি এক, ধর্ষকের ফাঁসি। আর সে জন্য চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন। এই স্লোগান এবং শপথেই যৌথ বার্তা দিল্লির দরবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে, এই লক্ষ্যেই আগামী সপ্তাহেই বিধানসভায় বিল আনছেন মুখ্যমন্ত্রী। আর অভিষেকের প্রতিশ্রুতি, এই ইস্যুতে আইন প্রণয়নের জন্য সংসদে প্রাইভেট মেম্বার বিল আনবেন তিনিও।

আপনার মতামত লিখুন :

One response to “আর জি কর কাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায়”

  1. Sandip paul says:

    ফাঁসির কথা , অভিষেক কি করবেন এসব গনমন্চের কেউ কি বলেছেন?

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev