| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ড্যাঞ্চিবাবুদের দেশ, মধুপুর, বাঙালির স্বর্গ (প্রথম পর্ব) : জমিল সৈয়দ

Reporter
জমিল সৈয়দ / ৬৩৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

গত শতাব্দীতে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় নামে একজন প্রসিদ্ধ লেখক ছিলেন। সরস রম্য কাহিনীতে তাঁর সমধিক খ্যাতি ছিলো। ৯৩ বছর আগে প্রকাশিত তাঁর একটি উপন্যাসে, পাত্র-পাত্রীরা হাওয়াবদলের জন্য হাজির হয়েছে মধুপুরে।

লিখছেন কেদারনাথ —

মাতঙ্গিনী বললেন, আহা, কি হাওয়া — প্রাণ জুড়িয়ে দেয়, কি খোলা জায়গা, কি সুন্দর মহুয়া গাছ, কি সব আরামকুঞ্জ! স্ফূর্তি যেন শিরায় শিরায় ফর ফর করে ঘোরে।

আচার্য বললেন, বাঃ সব ছাঁটা ছাঁটা ভদ্রলোক, বাছা বাছা ভদ্রলোক — রায় বাহাদুর, রায় সায়েব, জমিদার, তস্য সম্বন্ধী — বাঃ জায়গা বটে।

নবনী বললে, রাস্তা কি পরিষ্কার — দোয়ানি খোয়াবার ভয় নেই, না কুটনোর খোলা, না চিংড়ী মাছের খোসা। মহিলারা কেমন মোজা এঁটে সোজা হয়ে হাওয়া খেয়ে বেড়াচ্চেন। কোথাও গ্রামোফোনে গোবিন্দলালের অভিনয় চলেছে, কোথাও হারমোনিয়ামের সঙ্গে নারীকণ্ঠে “বাঁধ না তরীখানি আমার এই নদীকূলে” — কি মধুর মিনতি। চড় চড় করে লাইফ বেড়ে যায়। আবার ভোর না হতেই ফেরিওয়ালারা ঘর ঘর রুটি, বিস্কুট, আণ্ডা, আণ্ডার-মা, ফেরি করে বেড়াচ্চে — চায়ের টেবলে যেন বসন্তোৎসব লেগে যায়! সকাল হতেই “Englishman”, “Statesman” হাজির — স্বর্গ — স্বর্গ!

মধুপুর : ধনী বাঙালির হাওয়াবদল

হুগলির ইটাচুনা রাজবাড়ি অনেকেই ঘুরে এসেছেন, আমিও একবার ইটাচুনায় রাত্রিবাস করে এসেছি। এঁরা কেউ “রাজা” উপাধি পাননি, তবু লোকের মুখে “রাজবাড়ি” শব্দটাই শোনা যায়। হয়তো রাজার বাড়ি না হলেও, বাড়ির রাজা তো বটেই। তাঁরা নাকি মারাঠা বর্গীদের বংশধর, তাঁদের ‘কুন্দন” পদবি এখন “কুণ্ডু”তে রূপান্তরিত হয়েছে।

সেই বাড়ির বিজয়নারায়ণ কুণ্ডু রেলের ঠিকাদারি করতে এসেছিলেন মধুপুর-গিরিডি। তখন মধুপুর থেকে গিরিডি রেলপথের যোগসূত্র তৈরি হচ্ছে।

বিজয়নারায়ণ ওই ঠিকাদারি করে প্রচুর অর্থোপার্জন করেছিলেন। ইটাচুনায় কলেজ ও স্কুল তৈরি করেছিলেন। তিনিই মধুপুরে একাধিক বাড়ি বানিয়ে ফেললেন।

সেই বিজয়নারায়ণ কুণ্ডুর প্রদর্শিত পথে কলকাতা থেকে ধনী বাঙালিরা চললেন মধুপুর। বিজয়নারায়ণের পৌত্র দেবনারায়ণ কুণ্ডু মধুপুরে ৩২টি বাংলো বানিয়েছিলেন কলকাতার চেঞ্জার বাবুদের থাকার জন্য।

আশুতোষ মুখার্জি তখন কলকাতা হাইকোর্টের জাজ। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর ইচ্ছে হলো, মধুপুরে একটি বাড়ি বানাবেন। ১৯০৪ সালে কুণ্ডুদের কাছ থেকে ১২ বিঘা জমি কিনলেন।

সেই জমিতে ১৯১২ সালে বিশাল বাড়ি বানালেন আশুতোষ। পিতার স্মৃতিতে এই বাড়ির নাম দিলেন ‘গঙ্গাপ্রসাদ হাউস’। গঙ্গাপ্রসাদ মুখার্জি হলেন আশুতোষের পিতা, তিনি তখন বেঁচে নেই।

সেই বাড়িতে গৃহপ্রবেশের সময় উপস্থিত থাকার জন্য আশুতোষ পীড়াপীড়ি করছেন তাঁর মা জগত্তারিণী দেবীকে। জগত্তারিণী দেবীর নামেই আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু করেছিলেন ‘জগত্তারিণী পদক’।

জগত্তারিণী ট্রেনে চাপতে ভয়ঙ্কর অনিচ্ছুক। কারণ, তিনি তো একা বাড়ি ছেড়ে মধুপুর যেতে পারেন না, তাঁর গৃহদেবতা ‘নারায়ণ’কে দেখবে কে?

তাঁকে বলা হলো, তিনি তাঁর গৃহদেবতাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন।

জগত্তারিণীর প্রবল আপত্তি, ট্রেনের কামরায় ছত্রিশ জাতের লোক ওঠে, সেখানে তাঁর গৃহদেবতার অসম্মান হবে।

জগত্তারিণী দেবীকে বোঝানো হলো, পুরো ফার্স্ট ক্লাশ কম্পার্টমেন্ট রিজার্ভ করে মধুপুর যাওয়া হবে। তিনি তাঁর নারায়ণকে কোলে নিয়ে বসে থাকবেন।। নিমরাজি হয়ে জগত্তারিণী ট্রেনে উঠলেন।

মধুপুর পৌঁছে তাঁর হুকুম হলো, গো-রেচনা জোগাড় করে তাই দিয়ে তাঁর গৃহদেবতাকে পরিশুদ্ধ করতে হবে। … চাকর একটা বাটি হাতে দৌড়োলো মাঠে, যেখানে গরু চরছে। গরুদের পিছনে দৌড়াদৌড়ি করে গো-রেচনা সংগ্রহ করা হলো।

গৃহপ্রবেশের আগে তাঁরা উঠেছিলেন কুণ্ডুদের বাড়িতে।

গৃহপ্রবেশের দিন — “আমরা সবাই মধুপুরের রাস্তা দিয়ে চলেছি নতুন গৃহে প্রবেশ করতে পদব্রজে, — সর্বাগ্রে চলেছেন — আমাদের পিতৃদেব নন — পিতামহী — সংসারের সর্বজ্যেষ্ঠা কর্ত্রী, — হেঁটে — একটা গরুর লেজ ধরে। সে-অভিনব দৃশ্য এখনও চোখের উপরে ভাসছে।” — লিখেছেন আশুতোষের পুত্র পর্যটক ও হিমালয়যাত্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় — ৭৬ বছর পরে।

বাড়ির রোয়াকে দুইপাশে ইট-সিমেন্ট বাঁধানো দুটি বেঞ্চ বানানো ছিলো, তাতে আশুতোষের সঙ্গে তাঁর বন্ধুরা ও সাক্ষাৎপ্রার্থীরা বসে থাকতেন।

আশুতোষ সম্পর্কে একটি গল্প আছে। তিনি এই মধুপুর থেকে ট্রেনে কলকাতায় ফিরছিলেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হলে, এক ব্রিটিশ সাহেব তাঁর জুতোজোড়া ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলে দেন। আশুতোষও সাহেবের ঝোলানো কোট জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলেছিলেন, ওই কোট তাঁর জুতোজোড়াকে খুঁজতে গেছে। — এই কাহিনীর সত্যমিথ্যা আমি জানি না।

এবছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গেছিলাম ‘গঙ্গাপ্রসাদ হাউস’-এর সন্ধানে। … কোথাও কিচ্ছু নেই। সেই বাড়ি নিশ্চিহ্ন। যেন বাতাসে মিলিয়ে গেছে। শুধু বারো বিঘা জমি ধু ধু করছে। অচিরেই সেখানে শুরু হবে নতুন ইমারত।

আশুতোষ মারা যান পাটনায়। মধুপুরে তাঁর একটি মূর্তি বসানো হয়েছিল তাঁর বাড়ির সামনে।

কোথায় গেল সেই মূর্তি?

শুধু, সামনের রাস্তাটির নামকরণ হয়েছে, আশুতোষ মুখার্জি রোড। [ক্রমশ]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev