| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

করোনায় সংবাদকর্মীরাও উপেক্ষিত! : স্বপনকুমার মণ্ডল

Reporter
স্বপনকুমার মণ্ডল / ২৪৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

অভ্যস্ত চোখে ফাঁক ও ফাঁকির অন্ত নেই। যে চোখ দিয়ে দেখি, তা-ই অদৃশ্য থেকে যায়। সেই চোখে অসংখ্য চোখ সরব হলেও নিজের চোখের নীরবতাও স্বাভাবিক মনে হয়। সেক্ষেত্রে যাঁদের চোখ দিয়ে আমাদের প্রাত্যহিক জীবন সচল-সরব, সেই সংবাদজগতের নিবেদিত কর্মীদের কথা আমাদের চোখ এড়িয়ে চলে। যখন প্রয়োজন পড়ে তখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটি রক্ষার জন্য কত কথাই না বলি! অথচ তা নিয়ে যত সোচ্চার হই, ততই তার সমাদরের প্রতি উদাসীন থাকি। জনমত গড়ে তোলায় যাঁরা অবিকল্প-অতুলনীয়, তাঁরাই জনগণের অভ্যাসের শিকার। একের কর্তব্য যখন অন্যের অধিকারে অভ্যস্ত হয়ে ওঠে, তখন সেই কর্তব্যের মধ্যে ত্যাগ ও সেবার আদর্শ লোকচক্ষুর আড়ালে চলে যায়। তখন সে তো পেয়েই থাকি’র অধিকার আস্ফালন করে, সেই তো তাঁর কাজ-এর দায়িত্ব সজোরে স্মরণ করিয়ে দেয়।

অর্থাৎ সে-সবই তখন প্রত্যাশিত। অথচ তাঁদের নিবিড় জনসংযোগে জনসেবার মূর্তি আন্তরিকতার পরশে আমাদের প্রতিবেশী মনে হয়। জনকণ্ঠে তাঁরা আত্মীয়, জনসেবায় পরিবেশনকারী। এজন্য সংবাদকে পাতপেড়ে খাই, খাওয়ার শেষে সাংবাদিককেই ভুলে যাই। হোক না আত্মীয়! অন্যদিকে তাঁদের ব্যবসায়িক দৃষ্টিতে দেখায় অভ্যস্ত চোখে শুধু হলুদ সাংবাদিকতা বা ফেক নিউজ-এর কারিগর জেগে ওঠায় আমরা সব কানে কালা হয়ে উঠি। কালার কানে সাংবাদিক হয়ে ওঠে সাংঘাতিক। সত্যিই তাঁরা সাংঘাতিক। একক শক্তিতে সঙ্ঘের কাজ করে চলে, প্রায় নিঃসঙ্গতায় জনগণের হয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে লড়াই করে, আমজনতার শরিক হয়ে প্রতিবাদে মুখর হয়। শুধু তাই নয়, নিজের বাড়িকে উপেক্ষা করেই তাঁরা অন্যের হাঁড়ির খবর রাখার ব্রতে সক্রিয় থাকেন নিরন্তর। পেশাই তাঁদের সেবা, সেবাই তাঁদের ধর্ম।

সেই পেশাতেও তাঁরা রুদালী, সেবাতে নারদ। রুদালীরা অপরের মৃত্যুতে টাকার বিনিময়ে কান্না করে। অথচ নিজের মৃত্যুতে কান্নার লোকের অভাব। অন্যদিকে নারদের সংবাদ-দূতের ভূমিকা তাঁর কূটবুদ্ধির পরিচয়ে আত্মগোপন করে। সাংবাদিকের মুখে সেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ভেসে ওঠায় তাঁর সমাজসেবকের ভূমিকাটি আন্তরিক হতে পারে না। অথচ আমাদের মূল্যবোধে অবক্ষয়িত সমাজে দেবতারূপী অমানুষ থেকে মানুষরূপী দেবতাকে চেনানোর দায়িত্বে তাঁদের অবিসংবাদিত ভূমিকা সংবাদজগতেই প্রকাশমুখর। সেখানে তাঁরাই সবচেয়ে বেশি উপেক্ষিত। করোনার দৌলতে সেকথাই আবার প্রত্যক্ষ হয়ে উঠেছে।

ডাক্তার-নার্স-সহ চিকিত্সাকর্মী থেকে পুলিশকর্মীদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালবাসায় অভাব নেই। সরকারি বদান্যতাতেও বারবার কৃতজ্ঞতার প্রাচুর্য। সেখানে জীবনবিমার প্রত্যাশিত আয়োজন। অন্যদিকে করোনার ভয়ে সংবাদপত্রের মতো তার সংবাদকর্মীরাও উপেক্ষিত। তাঁদের নাম পর্যন্ত উচ্চারিত হয় না। কোনো কিছু প্রত্যাশা না রেখেই তাঁরাও সেই শ্রদ্ধা ও ভালবাসার বার্তা ছড়িয়ে চলেছেন। আবার তাঁদের জন্যই সেই বার্তা আবেদনক্ষম হয়ে উঠেছে। তাঁরা শুধু আমাদের প্রয়োজন নন, তাঁরা যে আমাদের প্রিয়জনও। অথচ আমাদের আয়োজনে যে তাঁরা আপনজন হতে পারে না, তা নিয়ে তাঁদের নীরবতার আভিজাত্যও গৌরব ও অহঙ্কার বয়ে আনে। আর আমরা সেখানে অকৃতজ্ঞতায় ম্লান পড়ি, ভাবা যায়!

লেখক : প্রফেসর, বাংলা বিভাগ, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া-৭২৩১০৪।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev