শাহ সুজা সিংহাসনের দাবিতে দিল্লিমুখী শাহজাহানের অসুস্থতার সময় শাহ সুজা সিংহাসনের দাবি জানিয়ে উপাধি নিয়েছিলেন আবুল ফিরোজ নাসিরুদ্দিন মহম্মদ তৃতীয় তৈমুর, দ্বিতীয় আলেকজান্ডার, শাহ সুজা বাহাদুর গাজি। রাজমহলের মসজিদে খুতবা পড়িয়েছেন, মুদ্রা জারি করেছেন। সম্রাটত্বের পথে শুধু বাকি ছিল তিন ভাইকে পরাজিত করে জ্যান্ত শূলে চড়ানো। বাংলার রাজধানী রাজমহলে কাটিয়েছেন টানা ১৭ বছর। বাংলার অভ্যেস […]