| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চলুন শবর মেলায়

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৭৮৭ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

পুরুলিয়ার লোকসংস্কৃতির একটা সামগ্রিক ছবি ফুটে ওঠে শবর মেলায়। ছৌ, মহিলা ছৌ, নাটুয়া, ঘোড়া নাচ, পাতা নাচ, বুলবুলি নাচ, কাঠি নাচ এবং দাসাই, সেংরাই, ঝুমুর, বাউল, আহিরা, মনসা মঙ্গল, ভাদু, জাওয়া, শবর গান সবমিলিয়ে এই মেলা যেন পুরুলিয়ার লোকসংস্কৃতির এক মহাভোজ। এই একটা মেলাতেই আপনি পরিচিত হতে পারেন জেলার সবকটি লোকসংস্কৃতির ধারার সঙ্গে। পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি আয়োজিত দুদিন ব্যাপী এই মেলার দিকে তাকিয়ে থাকেন গোটা জেলার মানুষ। এখন এখানে লোকসংস্কৃতিপ্রেমী বাইরের মানুষেরও ভিড় বাড়ছে। বিষয়বস্তুর বৈচিত্রই টানছে তাদের।

এবছর মেলা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ই অক্টোবর। দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রতিবারের মত সারারাত। মেলা মানেই তো প্রাণের মিলন। দুদিনের এই মেলায় থাকে সবাই মিলে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ছাড়াও চাল, ডাল, আলু, শাকসবজি, তেলমশলা, নুন সংগ্রহ করে হয় এই ভোজনের আয়োজন। মেলা সফল করতে স্থানীয় মানুষ সাগ্রহে বাড়িয়ে দেন সহায়তার হাত। তা নাহলে এই বিপুল আয়োজন সামাল দেওয়া সম্ভবপর হত না। খেড়িয়া শবর সমাজের কৃতী মানুষদের সংবর্ধনা প্রদান এই মেলার এক বিশেষ আকর্ষণ। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে মেলা প্রাঙ্গণে চলে খেড়িয়া শবরদের নানা সমস্যা নিয়ে আলোচনা সভা। থাকে নানা বিষয় নিয়ে বিশেষ অধিবেশন। সবকিছুর লক্ষ্য একটাই, খেড়িয়া ও শবরদের উন্নতিসাধন।

পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির সম্পাদক জলধর শবর ও সভাপতি রত্নাবলী শবর এই মেলায় সব মানুষকে যোগদানের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, মানভূমের অবহেলিত লোকসংস্কৃতিকে তুলে ধরা মেলার অন্যতম উদ্দেশ্য। শুধু স্থানীয় মানুষই নয়, পুরুলিয়ার লোকসংস্কৃতি নিয়ে আগ্রহীদের কাছে খেড়িয়া শবরদের এই মেলার এক বিশেষ গুরুত্ব রয়েছে। পুরুলিয়ার পুঞ্ছা ব্লকের রাজনোওয়া গড়ের এই মেলায় আসার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন মেলা সমিতি। মেলার সূচনা হবে ১৫ই অক্টোবর বেলা ৪টায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev