দ্বিজাতি তত্ত্বের ভয়ঙ্কর বিষ এখনও নীল শিরায় প্রাবাহিত হয় র্যাডক্লিপ লাইন ধরে ভারত-বাংলাদেশ-পাকিস্তানের সীমান্তে। এই বিষাক্ত নীল শিরাটি আমাদের বিষণ্ণ করে রেখেছে দীর্ঘ ৭৯ বছর ধরে। তা কিছুতেই নিরাময় হচ্ছে না। পৃথিবীতে অনেক দেশ বিভাজিত হয়েছে আবার জার্মানি, ভিয়েতনাম, ইয়েমেনের মতো বিভাজিত দেশ সংযুক্তও হয়েছে। কিন্তু দ্বিজাতির ক্ষত ভারত বাংলাদেশের মেটেনি বরঞ্চ তৈরি হচ্ছে পুঁজ […]