| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গবেষণামূলক গ্রন্থ ‘ফ্লোরেন্স থেকে রাধানগর রেনেসাঁস ও রামমোহন’-এর মোড়ক উন্মোচন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪০৫ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ মে, ২০২৪

আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠের ফ্লোরেন্স থেকে রাধানগর রামমোহনের নবজাগরণকে ঘিরে ‘রেনেসাঁস ও  রামমোহন’ গ্ৰন্থকে ঘিরে পাঠক সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি কোলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়ার সভাঘরে রামমোহন গবেষক দেবাশিস শেঠ এর লেখা ‘রেনেসাঁস ও রামমোহন ‘গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। গ্ৰন্থে ফ্লোরেন্স থেকে রাধানগরের নবজাগরণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন লেখক। যা পাঠক সমাজে সমাদৃত হয়েছে।

উল্লেখ্য, গ্ৰন্থ প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, পুরাণবিদ্ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, বিশিষ্ট আইনজীবী ও সাংসদ সুখেন্দুশেখর রায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে প্রমুখ। তাঁদের আলোচনায় এই গ্রন্থটির মৌলিকতা সম্পর্কে বারবার বিভিন্ন তথ্য উঠে আসে। অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিদ্দের কথায়, “রাজা রামমোহন রায়ের জন্ম খানাকুলের রাধানগরে। এই মহাপুরুষের জন্মের প্রেক্ষাপট সম্পর্কে জানতে গেলে রাধানগর কেন্দ্রিক যে ইতিহাস জানার প্রয়োজন অত্যন্ত তথ্যনিষ্ঠ ভাবে দেবাশিস তা আমাদের সামনে উপস্থাপিত করেছেন। এই মৌলিক আলোচনা রামমোহন অনুসন্ধানীদের নিশ্চিতভাবেই সমৃদ্ধ করবে”।

সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, “একেবারে প্রত্যন্ত এলাকায় থেকে দেবাশিস যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলি করছেন তার জন্য তাঁকে অভিনন্দন জানাই। ভারতবর্ষের নবজাগরণ এবং তার ক্রমবিকাশ সম্পর্কে জানতে গেলে কোন প্রেক্ষাপট থেকে রামমোহন গড়ে উঠেছেন তা জানা আমাদের পক্ষে অত্যন্ত জরুরী। দেবাশিস তার এলাকায় আঞ্চলিক ইতিহাসের উপর আরো বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যেমন হুগলি জেলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, এলাকার মঙ্গলকাব্যের সম্পাদনা এরকম অনেক কাজ। তার লেখা বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করবে এই আশা রাখি।”

নৃসিংহ প্রসাদ ভাদুড়ী জানান, “নবজাগরণ কে সঠিকভাবে বুঝতে গেলে শ্রীচৈতন্যদেব থেকে শুরু করতে হবে। সেখান থেকেই শুরু হয়েছে সামাজিক সংস্কারের কাজ। সমসাময়িক পন্ডিতদের সঙ্গে ধর্ম সম্পর্কে রামমোহনের বিভিন্ন তর্ক আলোচনা ও যুক্তিনিষ্ঠ সিদ্ধান্ত রামমোহনের দৃষ্টিভঙ্গি এগুলি আমাদের জানতে হবে।” রামমোহনের ধর্মচিন্তা ও তার আদর্শ সম্পর্কে তিনি বিস্তারিত আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং অসাধারণ আবৃত্তি পরিবেশন করেন ছন্দা রায়। খানাকুল থেকে আগত রামমোহন প্রেমী মানুষজন ও কলকাতার রামমোহন অনুরাগীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল এদিনের সভাঘর।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev