| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

উচ্চ মাধ্যমিকের ফলাফলে নজর কাড়ল আরামবাগ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৬৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

আরামবাগ হাইস্কুলের দুই ছাত্র উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। কৃতী ছাত্রদ্বয়ের সাফল্যে স্কুলের শিক্ষকরা উচ্ছ্বসিত। সপ্তম স্থান অধিকার করা মহম্মদ শাহীদ মাধ্যমিক মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছিলেন। সপ্তম স্থান অধিকার করে সফলতার ধারা এবারও বজায় রেখেছেন। সোমশুভ্র অষ্টম স্থান অধিকার করেছেন।

আরামবাগ হাইস্কুল এবার জোড়া সাফল্য পেয়ে নজির গড়েছে। এদিকে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র স্বর্নাভ খামরুই একাদশ স্থান অধিকার করেছে। প্রধান শিক্ষক অমিত আঢ্য এ খবর দিয়ে জানান, স্বর্নাভ ৪৮৬ নম্বর পেয়ে খানাকুলে তাক লাগিয়ে দিয়েছে। কারণ খানাকুলে সে প্রথম। ফলপ্রকাশের পরেই তিন ছাত্রের বাড়তি উৎসবের মহল তৈরি হয়। প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে ভীড় জমান। স্কুলের শিক্ষকরা তিন ছাত্রের ভালো ফলের প্রত্যাশা করেছিলেন। প্রথমজন মাধ্যমিকে মেধা তালিকায় দশম স্থান পেয়েছিলেন। দ্বিতীয়জন একাদশ স্থান অর্জন করেন। অল্পের জন্য হাতছাড়া হয় শিখর ছোঁয়ার কৃতীত্ব।

মহম্মদ শাহীদ

উচ্চ মাধ্যমিকে অবশ্য আরামবাগ শহরের ৬ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই ছাত্রই মেধা তালিকায় কৃতিত্বের সঙ্গে জায়গা করে নিয়েছেন। সপ্তম স্থান অধিকারী মহাম্মদ শাহিদের প্রাপ্ত নম্বর ৪৯৩। সোমশুভ্র কর্মকারের প্রাপ্ত নম্বর ৪৮৯। মহম্মদ শাহীদ বলেন, মাধ্যমিককে মেধা তালিকায় ছিলাম। উচ্চ মাধ্যমিকেও থাকবো আশা করেছিলাম। প্রত্যাশা পূরণ হওয়ায় ভালো লাগছে। অঙ্ক, বায়লজি, রসায়নে আমি ৯৯ পেয়েছি। ইংরেজিতে পেয়ছি ৯৬। বাংলায় ৯৭। এই সাফল্যের পিছনে বাবা মা ও দিদি ও স্কুলের শিক্ষকদের ভূমিকা রয়েছে। নিট পরীক্ষা দিয়েছি। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।

বাবা ভেটেরিনারি চিকিৎসক মহম্মদ খায়রুল আলম বলেন, ছেলের এই সাফল্যে আমরা খুবই গর্বিত। মাধ্যমিকের পর পড়াশোনা আরও বাড়িয়ে দিয়েছিল। একাগ্ৰভাবে পড়াশোনা করে গেছে। তাই এই সাফল্য এসেছে। মা সালেমা খাতুন বলেন, মাধ্যমিকে ভালো ফল করেছিল। উচ্চমাধ্যমিকও ভালো ফল করায় ভালো লাগছে। এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক, আল আমীন মিশন ও পাথ ফাইন্ডারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রয়েছে।

স্বর্নাভ খামরুই

অষ্টম স্থান অধিকারী ছাত্র সোমশুভ্র কর্মকার বলেন , মাধ্যমিকে অল্পের জন্য মেধা তালিকায় স্থান পায়নি। এবার ভালো ফল আশা করেছিলাম। অষ্টম স্থান অধিকার করবো ভাবতে পারিনি। অঙ্কে ১০০, বায়োলজিতে ৯৫, রসায়নে ৯৯, পদার্থবিজ্ঞানে ৯৮, ইংরেজিতে ৯৭ পেয়েছি। নিট পরীক্ষা দিয়েছি। ভবিষ্যতে চিকিৎসক হতে চাই। নিজের হবি সম্বন্ধে বলতে গিয়ে জানায় ক্রিকেট খেলতে ও দেখতে ভালোবাসে। প্রিয় খেলোয়াড় বিরাট কোহেলি। বাবা পেশায় শিক্ষক গোপীনাথ কর্মকার বলেন, উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ছেলে স্থান পাওয়ায় ভালো লাগছে। এই সাফল্যের পিছেন স্কুলের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, দুই ছাত্রকে নিয়ে আমাদের প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণ হয়েছে। স্কুলের এই জোড়া সাফল্যে আমরা উচ্ছ্বসিত।

কভারের ছবি সোমশুভ্র কর্মকার

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev