| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ২৪৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৪ মার্চ, ২০২০

করোনা নিয়ে আতঙ্কের কিছু ‌‌‌নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ১৪ মার্চ এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‌ তিনি বলেন, বড় জমায়েত এড়িয়ে চলতে হবে। একটা স্কুলে অনেক ছোটো পড়ুয়া যায়। তাদের টিস্যু পেপার হাত পরিষ্কারের জন্য দেওয়া হলে অনেক সময় তারা মুখ মুছে ফেলে। ছোটোদের মধ্যে তাই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই ৩১ মার্চ অবধি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।‌ ৩০ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। সকলে সতর্ক থাকুন। নির্দেশিকা মেনে চলুন। আমাদের রাজ্যের পাশে অনেক দেশ আছে। সে সব দেশ থেকে মানুষ আসেন। সীমান্ত লাগোয়া এলাকাতেও তাই সকলকে সতর্ক ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হয়েছে। বাজার কমিটিগুলোকে বলা হয়েছে বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখতে। ডাস্টবিন ব্যবহার করতে হবে। যেখানে সেখানে থুথু ফেলবেন না।মুখ্যমন্ত্রী বলেন, কেউ রোগ লুকোবেন না। চিকিৎসকরাও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোগী দেখেন। সর্দি-কাশি মানেই করোনা নয়। তবে জ্বর ও শ্বাসকষ্ট থাকলে চিকিৎসকের কাছে যাবেন। বাংলার কেউ করোনা-আক্রান্ত নন। তবু ফিরহাদ হাকিমকে রাজারহাটে নতুন ক্যান্সার হাসপাতালে ৩০০ বেড-সহ কোয়ারেন্টাইনের ব্যবস্থা থাকছে। রাজারহাটের শেষ প্রান্তে আরও একটি বাড়িও এই কাজে প্রস্তুত রাখা হচ্ছে। লোকালয়ের কাছে নয়, আবার বিমানবন্দরের কাছে, এমন জায়গা বলেই ওখানে এই ব্যবস্থা থাকছে।মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার অধিবেশন নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। কিন্তু অধিবেশন কাটছাঁট করা যেতে পারে। এদিকে, এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেলকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন সমস্ত ম্যাচ পিছিয়ে দিতে। সেই অনুরোধের পর এআইএফএফ জানিয়েছে, ১৫ মার্চ থেকে ৩১ মার্চ অবধি আই লিগ-সহ সব টুর্নামেন্ট স্থগিত থাকবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev