| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বেঙ্গল গোট গ্রামীণ অর্থনীতিতে এনে দিতে পারে স্বচ্ছলতা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬১৯ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

দেশ-বিদেশ সর্বত্র কদর। কেবল মাংস নয়, দুধ ও চামড়া দুটোই বিক্রি করে উপার্জন। এই মুহূর্তে গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে। তাহল ব্ল‍্যাক বেঙ্গল গোট অর্থাৎ বাংলার কালো ছাগল। দেশের উত্তর-পূর্ব ভারত, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গে এই ধরনের ছাগলের চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ চিত্রে চোখ রাখলে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতে অন্ততপক্ষে এক-দুটি ছাগল চাষ দেখা যাবে। যে প্রজাতির ছাগল এখানে চাষ হচ্ছে তার অধিকাংশ বাংলার কালো ছাগল। কিছু কিছু অবশ্য বাদামী, ধূসর রঙের ছাগলও দেখা যাবে। প্রতিবেশি দেশ বাংলাদেশে এই ধরনের ছাগল চাষ বেশি। এর মাংস ও দুধ সুস্বাদু এবং চামড়া গুণগতমানে ভাল বলে রপ্তানিও হচ্ছে। গ্রামীণ বহু দরিদ্র পরিবার আছে, ছাগল চাষ করে জীবিকা নির্বাহ করেন। এই সমস্ত ছাগলের মাংসের চাহিদা বাড়ছে। গড়ে উঠছে ছাগলের খামার। বহু বেকার যুবক খামার তৈরি করে ছাগল চাষ করছেন। এখান থেকে মাংস যেমন বিক্রি হচ্ছে, সেই সঙ্গে প্রোটিন সমৃদ্ধ দুধও বিক্রি হচ্ছে। লাভবান হচ্ছেন বেকার যুবকরা। উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ছোট বড় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। প্রসঙ্গত, বাংলা দেশে ব্ল‍্যাক বেঙ্গল গোট সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। চাষ হচ্ছে খামারগুলিতে। সরকারও ভাবছে কীভাবে আরও বেশি টাকা উপার্জন করা যায়। তাই রপ্তানির ওপর গুরুত্ব দিয়েছে। বহুমূল্যে বিক্রি হচ্ছে ছাগলের চামড়াও। পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িষাতেও ছাগল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে।

উল্লেখ্য, এধরনের ছাগলগুলো কালো রঙের হয়। কিন্তু কোথাও কোথাও বাদামী, ধূসর ও সাদা রঙেরও দেখতে পাওয়া যায়। এই ছাগলগুলি ছোট আকারের হয়। কিন্তু শরীর হয় শক্তপোক্ত। শিং ছোট এবং পাগুলোও ছোট হয়। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগল ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হয় এবং স্ত্রী ছাগল ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে এই প্রজাতির ছাগল থেকে দুধ পাওয়া যায় খুব কম। তবে এর মাংস সুস্বাদু। চাহিদাও বেশি। বাজারে ন্যায্য দামও পাওয়া যায়। পাশাপাশি এ জাতের ছাগলের চামড়ার গুণগতমানও ভাল। এজন্য চামড়াও বেশি দামে বিক্রি হয়।

প্রসঙ্গত, এই প্রজাতির ছাগল চাষে খরচও কম বলে খামারের চাষিরা জানিয়েছেন। অল্প খাদ্য হলেও চলে। চিকিৎসা খরচও কম। একসঙ্গে বছরে দু’বার ১ থেকে ৩ টি বাচ্চার জন্ম দেয়। সরকারও এগিয়ে এসেছে এই চাষ বাড়ানোর জন্য। চাষিদের উৎসাহদান সেইসঙ্গে সচেতনতা শিবিরও খুলেছে এ রাজ্যের পঞ্চায়েতে পঞ্চায়েতে। বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যসরকারের প্রাণিসম্পদ দপ্তর। রাজ্যের সমস্ত জেলায় ছাগলের খামার তৈরি হয়েছে। নতুন করেও বহু খামার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ছাগলের মাংস বিক্রি করে যেমন ছোট-বড় ব্যবসায়ীরা লাভবান হবেন। সেইসঙ্গে বেশি উৎপাদন করতে পারলে রাজ্যর বাইরেও বিক্রি করে সরকার মোটা অংশের আর্থিক উপার্জনের পথ দেখবে। কেবল মাংস নয়। এ প্রজাতির ছাগলের চামড়াও গুণগতমানে উচ্চশ্রেণির। তাই এই চামড়া দেশ-বিদেশে কদর বাড়ছে। মিলছে মোটা অঙ্কে আর্থিক প্যাকেজও। তাই ঝোঁক বাড়ছে ছাগল চাষিদের।

গ্রামে-গঞ্জে এখন ছাগলের সংখ্যা যাতে বাড়ে এজন্য প্রাণিসম্পদ দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে সহায়তা করা হচ্ছে। আগ্রহী স্বনির্ভর গোষ্ঠীগুলিও। সহজ শর্তে ঋণও মিলছে। একই ভাবে বেকার যুবকরাও এগিয়ে এসেছেন এ ধরনের ছাগল চাষ করতে। কারণ স্বল্পদিনেই প্রচুর ছাগল চাষ সম্ভব এবং পর্যাপ্ত মাংস, দুধ ও চামড়াও পাওয়া যায়। প্রাণিসম্পদ দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জাতের ছাগলের মাংস যেমন সুস্বাদু, সেই সঙ্গে ছাগলের দুধে অত্যাধিক পরিমাণে প্রোটিন আছে। যা যক্ষা ও অ্যাজমা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে এই প্রজাতির ছাগল চাষ গত দু’বছরে বহুগুণ বেড়েছে। বর্তমানে প্রায় ৩ কোটি এই প্রজাতির ছাগল চাষ হচ্ছে। যা থেকে বৈদেশিক আর্থিক উপার্জনের এক বড় পথ খুলে যাচ্ছে। টনক নড়েছে পার্শ্ববর্তী দেশগুলিরও। পশ্চিমবঙ্গও চুপচাপ বসে নেই। বিশেষজ্ঞরা অত্যাধুনিক উপায়ে এ প্রজাতির ছাগল চাষ কীভাবে বাড়ানো যায় এবং তা থেকে খামারশিল্প গড়ে একদিকে কর্মসংস্থান, অপরদিকে রপ্তানি করে মোটা অঙ্কের অর্থ ঘরে তোলা।

প্রসঙ্গত, চলতি আর্থিক বছরের বাজেটে কেন্দ্র সরকার গ্রামীণ সম্পদ ও মৎস্য চাষ সংক্রান্ত নতুন দুটি উন্নয়নমূলক প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। যা ছাগল চাষিদের কাছে অক্সিজেন পাওয়া।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev