| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৭১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৬ আগস্ট, ২০২৩

রবিবার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হল। ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার প্রাপ্য টাকা এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রাখা-সহ কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। এদিন উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে তৃণমূল কংগ্রেস পরিবার আয়োজিত গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সকলের সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

এদিন ধরনা মঞ্চে ১০০ দিনের কাজের প্রকল্পে বকেয়া টাকার প্রাপকদের সঙ্গে নিয়ে সমীর পাঁজা বলেন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করতে না পেরে বাংলার খেটে খাওয়া মানুষদের ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার। এ লড়াই থামবে না। সবাইকে একসঙ্গে নিয়ে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে লড়াই করছে এবং করবে, আমাদের নেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের এই লড়াইকে দিল্লীতে প্রতিস্থাপন করে বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, একুশের মঞ্চ থেকে জনপ্রিয় স্লোগান ও জনমুখী প্রকল্পকে মিলিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলার প্রতি কেন্দ্রের ধারাবাহিক বঞ্চনার কড়া জবাবও দিয়েছিলেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে রাজ্যের জন্য ১০০ দিনের কাজ প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। এভাবে বাংলাকে ‘ভাতে মারা’ যাবে না বলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন।

প্রসঙ্গত, এদিন উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অবস্থান বিক্ষোভ মঞ্চে হাওড়া গ্রামীণ জেলার তৃণমূলের চেয়ারম্যান, বিধায়ক সমীর পাঁজা ছাড়াও তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ চোংদার, সদ্য হাওড়া জেলা পরিষদে জয়ী প্রার্থী তথা মহিলা নেত্রী সুলেখা পাঁজা, মৃত্যুঞ্জয় সামন্ত, লক্ষীকান্ত দাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ করা যেতে পারে, দেড় বছরের বেশি সময় ধরে ১০০ দিনের কাজ প্রকল্পে বাংলার প্রাপ্য সাড়ে সাত হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। এমনকি দেওয়া হয়নি ২০২২-২৩ এবং ২০২৩ -২৪ অর্থবর্ষে লেবার বাজেটের অনুমোদনও।এর পাশাপাশি অনুমোদন দিয়েও আবাস প্রকল্পের ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা এখনও দেয়নি কেন্দ্র।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev