| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

খেজুরীতে সমবায় সমিতির ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়ী : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৩১৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৬ জুলাই, ২০২৫

খেজুরীতে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিরোধীদের গো হারান হারিয়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। শনিবার খেজুরীর লাক্ষী অঞ্চলের ঐতিহ্যবাহী বিক্রমনগর কল্যাচক ঠাকুরনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে সমিতির ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হয়। বিক্রমনগর কল্যাচক ঠাকুরনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির মোট ৯টি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন। তৃণমূল কংগ্রেসের ৯ নির্বাচিত প্রার্থীরা হলেন অশোক কুমার দাস, শক্তিপদ ধাড়া, বিমল জানা, প্রত্যুষ কুমার পন্ডা, অনিত্য কুমার মান্না, তাপস মাইতি, কাজল জানা, রীনা হাইত ও অভয় মন্ডল। কয়েকদিন ধরে এই নির্বাচন ঘিরে এলাকায় টানটান উত্তেজনা ছিল। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিককেও নির্বাচনী ময়দানে নামতে হয়। কিন্তু ভোট গণনার পর দেখা যায় ৯টি আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন।

জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, যুব সভাপতি জালা উদ্দিন খান, খেজুরি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শংকর বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, লাক্ষী অঞ্চলের সভাপতি তাপস মাইতি, লাক্ষী অঞ্চলের প্রধান নুরজাহান বিবি, উপপ্রধান বিমল জানা, খেজুরি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মতিলাল খান ও অন্যান্য নেতৃত্ব গন। বিমানবাবু তার বক্তব্য বলেন এই জয় আবারো প্রমাণ করল বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের দিশা মানুষকে দিচ্ছেন তারই প্রতিফলন। আর বিজেপির সাম্প্রদায়িক বিভাজনকে এবং বাংলাভাষী মানুষদের উপরে যে বিভিন্ন রাজ্যে নিপীড়ন মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠছেন। আগামী দিনে এই সমবায়ের জয় ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উজ্জীবিত করবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev