| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

খানাকুলে শিক্ষক দিবসের সঙ্গে সাড়ম্বরে পালিত হল ছাত্রছাত্রীদের জন্মমাস

Reporter
পেজফোর, আরামবাগ প্রতিনিধি / ৫৫৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। সেই সঙ্গে এই দিনটিকে উৎসর্গ করা হয় ছাত্রছাত্রীদের জন্মমাস উপলক্ষে। খানাকুল থানার রাজা রামমোহন চক্রের অধীন পালদিঘী ভুবন মোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে (আর.আর-৩৮) সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে কেক কেটে শুভ জন্মমাস পালন করেন। এরপর ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা মাংস, ভাত, চাটনি, পাঁপড়, পায়েস ও রসগোল্লা খেয়ে দিনটি উপভোগ করেন।

প্রসঙ্গত, বিশ্বে ভয়াবহ উষ্ণায়ন কমানোর জন্য শিক্ষক- শিক্ষিকারা সচেতনতার বার্তা দিলেন আগামী প্রজন্মের কাছে। এজন্য সুস্থ জীবনের লক্ষ্যে প্রতিটি ছাত্রকে চারাগাছ প্রদান করা হয়।

প্রসঙ্গত, জানুয়ারী ২০২৪ হতে এপ্রিল ২০২৪ পর্যন্ত শিশুদের জন্মমাস ইতিমধ্যে পালন করা হয়েছে। এবার শিক্ষক দিবসের দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭ জন শিশুর জন্মমাস পালিত হল।

উল্লেখ্য, এদিন প্রত্যেককেই শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও সার্বিক বিকাশ সাধনের জন্য প্রধান শিক্ষক অসিত মাজিকে হার্দিক অভিনন্দন জানান স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকা সহ এলাকাবাসী।

মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস, সঞ্চালক ডলি ঘোষ সরকার, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, ভিইসি-র সভাপতি বৈদ্যনাথ পাল, সহকারী শিক্ষক শিশির পাল, সুব্রত দেঁড়ে, প্রধান শিক্ষক অসিত মাজি প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev