| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

নির্মলকুমারকে তপন সিংহ জন্মশতবার্ষিকী স্মারক সম্মান জানাল ডবলুবিএফজেএ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬০৪ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বর্ষীয়ান অভিনেতা নির্মল কুমার চক্রবর্তীকে তপন সিংহ জন্মশতবার্ষিকী স্মারক দিয়ে সম্মান জানাল ডবলুবিএফজেএ। অবশেষে ১ নভেম্বর সন্ধ্যায়, অভিনেতা নির্মল কুমারের হাতে তপন সিংহ জন্মশতবার্ষিকী স্মারক তুলে দেওয়া হলো তাঁর বাড়িতে গিয়ে! ২০২৫ সালে সিদ্ধান্ত হয়েছিল যে তপন সিংহের দীর্ঘদিনের সহকর্মী, সুহৃদ এবং তাঁর অন্তত ১৪টি ছবির অন্যতম বর্ষীয়ান (বয়স ৯৭) অভিনেতা নির্মলকুমার চক্রবর্তীকে সম্মানিত করবে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যরা (ডব্লিউবিএফজেএ)।

প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর হাতে ডব্লুবিএফজেএ-র তিন সদস্য-সম্পাদক নির্মল ধর, কোষাধ্যক্ষ সজল দত্ত ও সদস্য পাপিয়া চৌধুরী এই সম্মান তুলে দিলেন। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী মাধবী মুখার্জী ও কন্যা মিমি চক্রবর্তী।

নির্মলকুমার হলেন দেশের বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট বাঙালি অভিনেতা। তিনি বাংলা চলচ্চিত্র অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে বিবাহ করেন। দুই কন্যা সন্তান — মিমি ভট্টাচার্য ও ঝুমি চক্রবর্তী। নির্মল কুমার ১৯৬৯ মুক্তিপ্রাপ্ত কমললতা ছায়াছবিতে এক মুসলমান কবি গহর গোঁসাই-এর চরিত্রে অভিনয় করেন। এটা অসম্ভব রকমের জয়প্রিয় হয়েছিল চরিত্রটি। সেজন্য তিনি বি এফ জে অ্যাওয়ার্ড লাভ করেন। নির্মলকুমার বহু ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন। যেমন — উপহার, কালিন্দী, ক্ষণিকের অতিথি, রাতের তারা, লাল পাথর, কমললতা, আদালত ও একটি মেয়ে, আশা ও ভালোবাসা ছবিতে অনবদ্য অভিনয় সাড়া জাগিয়েছিল। এছাড়া হিন্দি চলচ্চিত্র জগতেও সুনাম অর্জন করেছেন। বাজি, গুরু কহী আর কহী পার, লাখো কী বাত ছবিতে অনবদ্য অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev