| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

অভিনব ভোট প্রচারে হাওড়ার উদয়নারায়ণপুরের জেলাপরিষদের প্রার্থী সুলেখা পাঁজা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৯২০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৮ জুন, ২০২৩

উল্টো রথের দিন হাওড়ার উদয়নারায়নপুরের সিংটি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের অভিনব উদ্যোগে সফল ভোট প্রচার দেখা গেল। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাওড়া জেলা পরিষদের প্রার্থী সুলেখা পাঁজা প্রায় আড়াই কুইন্টাল জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। এ জিলিপিতে ছিল না কোনও প্যাঁচ। ছিল মধু-মিষ্টির সম্পর্ক। আর ছিল হৃদয়ের স্বচ্ছ ভাবমূর্তির প্রকাশ। প্রচারে নেমে এমনই ভাবে ভোটারদের মন জয় করলেন হাওড়া জেলা পরিষদের প্রার্থী সুলেখা পাঁজা।

প্রসঙ্গত, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুলেখা পাঁজা এবারে তিনি জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই সুলেখা চুপ করে বসে নেই। সভা ও মিছিল থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। আর হাতে গোনা কয়েকটা দিন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই উল্টো রথের দিন তাঁকে অভিনব কায়দায় ভোটের প্রচার করতে দেখা গেল। এলাকার ব্যবসায়ী ও পথ চলতি মানুষদের সঙ্গে তিনি কথা বললেন ও মন জয় করলেন। এখানেই শেষ নয়। প্রার্থী সুলেখা পাঁজা ভোটারদের জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করানোর পাশাপাশি পরিবেশ বাঁচাতে ভোটারদের হাতে চারাগাছ তুলে দেন। উল্লেখ্য, এদিন ২২৫ কিলো জিলিপি এবং ২০৩০ টি চারাগাছের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, এখানে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে দরকার ছিল তৃণমূল কংগ্রেসের। সেই পরিকল্পনা মতো হাওড়া জেলা পরিষদের ৩৮ নম্বর আসনে মনোনীত হন সুলেখা পাঁজা।

এদিকে নির্বাচনে বিভিন্ন কর্মসূচীর ফাঁকে হঠাৎই প্রচারের মাঝে প্রার্থীর সঙ্গে উপস্থিত হন হাওড়া জেলার গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। তিনিও স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করান।

এদিকে নির্বাচনে বিভিন্ন কর্মসূচীর ফাঁকে হঠাৎই প্রচারের মাঝে প্রার্থীর সঙ্গে উপস্থিত হন হাওড়া জেলার গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। তিনিও স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করান ।উল্টো রথের বিশেষ দিনে প্রত্যেকের হাতে চারাগাছ তুলে দিয়ে সবুজের বার্তা দেন। এদিন বিধায়ক সমীর পাঁজার সুরে সুর মিলিয়ে সমর্থকদের বলতে শোনা যায় জিলিপির প্যাঁচ নয়, মিষ্টি হোক সকলের সম্পর্ক। উল্টো রথের শুভ দিনে ভোট প্রচারে এসে সমীর বাবু ও প্রার্থী সুলেখা পাঁজা মানুষের হৃদয় দুয়ারে পৌঁছে গেলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev