| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

সংস্কৃতিচর্চা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব, ‘সৃজন’-এর পাঠচক্রে বক্তাদের বক্তব্য : ফারজানা নাজ শম্পা

Reporter
ফারজানা নাজ শম্পা, কানাডা / ২৪৫ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Screenshot

একটি দেশের সার্বিক উন্নয়ন কল্পে শিক্ষা ও সাহিত্য সংস্কৃতির সঠিক সমন্বয় এবং বিকাশ প্রয়োজন। শিক্ষা ও সংস্কৃতির সুসমন্বয় ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। কেবল অবকাঠামোগত উন্নয়ন একটি দেশকে প্রকৃত অর্থে উন্নত করতে পারে না, যদি না এর পাশাপাশি মানুষের চিন্তা-চেতনা পরিশীলিত, উদার ও মানবিক হয়ে ওঠে। আর এই মানবিক সমাজ গঠনের জন্য সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।

সম্প্রতি গত ৩ জুলাই বাংলাদেশের বাংলা একাডেমিতে শিল্প-সাহিত্যের ঐতিহ্যবাহী অন্যতম সংগঠন ‘সৃজন’ আয়োজিত এক প্রাণবন্ত পাঠচক্রে বিশিষ্ট আলোচকবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন।

প্রথম পর্ব: গ্রন্থ আলোচনা ও সংস্কৃতির সংকট

পাঠচক্রের প্রথম পর্বে প্রাবন্ধিক ও বিতার্কিক রাজীব সরকার-এর সদ্য প্রকাশিত গ্রন্থ ‘সংস্কৃতি : দ্বন্দ্ব ও সমন্বয়’ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট গবেষক ও লেখক ড. কুদরত-ই-হুদা এবং ড. নূর-ই আলম সিদ্দিকী।

Screenshot

ড. নূর-ই আলম সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন:

“সুকুমার বৃত্তির চর্চার অভাব মানুষকে সৃজনশীলতা থেকে দূরে সরিয়ে দেয়। এর ফলে সমাজে বিচ্ছিন্নতা ও সুযোগসন্ধানী মনোভাব বাড়ে, যা সভ্যতার অগ্রযাত্রাকে স্তিমিত করে দেয়। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ বই পড়া ও নিয়মিত সংস্কৃতিচর্চা।”

ড. কুদরত-ই-হুদা লেখকের কাজের প্রশংসা করে বলেন:

এই পাঠবিমুখ সময়েও লেখকের নিরবচ্ছিন্ন সংস্কৃতিচর্চা ও গবেষণাধর্মী কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। গ্রন্থটিতে অত্যন্ত সূক্ষ্মভাবে এ অঞ্চলের সংস্কৃতির প্রভাবশালী রূপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে।”

লেখক রাজীব সরকার আলোচনা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মানুষের চিন্তা-চেতনা পরিশীলিত না হলে যেকোনো উন্নয়নই অর্থহীন হয়ে পড়ে। তিনি একই সাথে রাজধানীর বাইরে তৃণমূল পর্যায়েও সংস্কৃতিচর্চাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Screenshot

দ্বিতীয় পর্ব : মা দিবসের গল্প প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাঠচক্রের দ্বিতীয় পর্বে ছিল সৃজন আয়োজিত ‘মা দিবস গল্প প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেই আয়োজনে বিজয়ী হয়েছেন  যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন কাজী আজমিরী, আল মামুন তালুকদার ও ফারহানা আশা।

অনুষ্ঠানের তৃতীয় পর্ব : একক কবিতা পাঠ ও মূল্যায়ন

অনুষ্ঠানের শেষ পর্বে কবি সফিকুল ইসলাম তাঁর স্বরচিত সাতটি কবিতা এককভাবে পাঠ করে শোনান। তাঁর এই কবিতাগুলোর ওপর বিশদ আলোচনা করেন দেশের প্রথিতযশা কবি ও সমালোচকবৃন্দ ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev