| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

টালিগঞ্জে ২১ জুলাইয়ের প্রস্তুতিসভা তৃণমূল কংগ্রেসের : সুমিত ভট্টাচার্য

Reporter
সুমিত ভট্টাচার্য্য / ৪৫১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

টালিগঞ্জ বিধানসভার ১১৩ নং ওয়ার্ডের বাঁশদ্রোনী কালীবাড়ি মোড়ে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন ১১৩ নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি অনিতা কর মজুমদার, ওয়ার্ডের যুব সভাপতি রাজা মাহেশ্বরী, ১১৩ নং ওয়ার্ডের অবসারভার সুরজিৎ মিস্ত্রি, অলোক দত্ত, স্বপন আচার্য, কুট্টি সরখেল, অমর রায়, বিজয় তালুকদার, অরিত্র দন্ড এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী আরতি চক্রবর্তী, মমতা চক্রবর্তী সহ এলাকার অনান্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ।

 

২১শে জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের এদিনের পথসভায় বক্তব্য রাখেন ১১৩ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা মাহেশ্বরী। এছাড়াও এদিন ২১শে জুলাইয়ের সমর্থনে বক্তব্য রাখেন কলকাতা পুরনিগমের  ১১৩ নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি অনিতা কর মজুমদার, ১১৩ নং ওয়ার্ডের অবসারভার সুরজিৎ মিস্ত্রি, অরিত্র দন্ড সহ অনান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। এদিনের পথসভায় বক্তারা সবিস্তারে ব্যাখ্যা করেন ২১শে জুলাইয়ের তাৎপর্য পাশাপাশি তারা এলাকাবাসীর কাছে ওইদিন সকাল সকাল ধর্মতলায় ২১শে জুলাইয়ের জনসভায় যাওয়ার আবেদন করেন।

উল্লেখ্য ১৯৯৩ সালের ২১শে জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের বন্দুকের নিশানায় শহীদ হন ১৩ জন কংগ্রেস কর্মী। ওইদিন তৎকালীন যুবকংগ্রেসের সভানেত্রী অধুনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযান সংগঠিত হয়েছিল আর সেই অভিযানেই কংগ্রেস কর্মীদের ওপরে নির্বিচারে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। উল্লেখ্য, তৎকালীন যুবকংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন প্রাণে বেঁচে গেলেও তাঁর ওপরেও চলে পুলিশের অকথ্য অমানুষিক অত্যাচার এবং গুরুতর আহত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি হতে হয়।

 

তারপর থেকেই ২১শে জুলাই ধর্মতলায় জনসভার মধ্যে দিয়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যদিকে প্রদেশ কংগ্রেস কর্মীরাও শহীদ দিবস হিসাবে এইদিনটি পালন করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev