| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে হুগলির কর্মী-সমর্থকরা প্রস্তুতি সেরে নিল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৪২ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

শুক্রবার গোটা বাংলার গন্তব্য কলকাতা। বৃহস্পতিবার বিকেল থেকেই ভিড় বাড়ছে কলকাতার ক্যাম্পগুলিতে। কর্মী ও সমর্থকের ভিড়ে মুখর হয়ে উঠবে তিলোত্তমা নগরী। তৃণমূল কংগ্রেসের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে মূল লক্ষ্য। শহীদ দিবসের পাশাপাশি বাড়তি মাত্রা পেতে চলেছে পঞ্চায়েতে তৃণমূলের বিপুল সাফল্যের সৌজন্যে।

প্রসঙ্গত, জেলার নেতা-কর্মীদের বক্তব্য, এবারের জনাসমাগম বাংলার রাজনীতিতে একটি মাইলস্টোন হয়ে থাকবে। এদিন ইতিহাসের শরিক হতে অসংখ্য মানুষ উপস্থিত থাকবেন। উত্তরের জেলাগুলো থেকে বহু কর্মী-সমর্থক ইতিমধ্যে এসে গেছেন। গীতাঞ্জলি স্টেডিয়াম, আলীপুর উত্তীর্ণ অডিটোরিয়াম ছাড়াও শহরের বিভিন্ন স্থানে থাকা ও খাওয়ার ব্যবস্থা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বঙ্গ রাজনীতির যাবতীয় ‘ফোকাস’ কেন্দ্রীভূত হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সুবিশাল মঞ্চে। সেখান থেকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে রাজ্যের পাশাপাশি গোটা দেশের রাজনৈতিক মহলের। কারণ সামনেই লোকসভা ভোট।

এদিকে শুক্রবার রাজ্য জুড়ে যানজটের আশঙ্কা থাকছে। কেবল তাই নয় জেলা থেকে বহু বাসও তুলে নেওয়ার খবর মিলেছে। তবে আঁটোসাঁটো নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি শুরু হয়েছে। অন্যান্য জেলার সঙ্গে হুগলি জেলার নেতা-কর্মীদের সবুজ ঝড়ে শহীদ দিবসের মঞ্চ রাঙা হবে। আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুড়া ইত্যাদি জায়গা থেকে সকাল হলেই তৃণমূল কংগ্রেসের সর্মথকরা কলকাতামুখী হবেন। এমনটাই সূত্রের খবর।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev