| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে দেব না — দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩২৯ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রবিবার কলকাতার প্রেসক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা এস আইআরনিয়ে বাংলায় সন্ত্রাস চলছে বলে জানান। এর দাবিতে সোচ্চার হল গণমঞ্চ। এদিন পূর্ণেন্দু বসু বলেন, ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে দেব না। আমরা কয়েকটি মৌলিক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। গণমঞ্চের প্রতিনিধিরা এ রাজ্যে এস আই আরের নামে সন্ত্রাস চলছে বলে গর্জে ওঠেন।

তাছাড়া রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। কেন্দ্রের সরকারের এসআইআর নিয়ে দুরভিসন্ধিকে তোপ সংগঠনের সদস্যদের। এসআইআর লাগু করে কেন্দ্রের বিজেপির সরকার যে আদতে এনআরসি লাগু করার পথে হাঁটছে, তা নিয়েই বিজেপি ও তাঁদের পরিচালিত নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তাঁরা। একদিকে বাংলার মানুষের মধ্যে আতঙ্ক, অন্যদিকে ম্যাপিং করে উঁচু নিচু, ধর্মীয় শ্রেণিবিভাজনের মাধ্যমে আরএসএস- এর মনুবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে, বলে দাবি গণমঞ্চের ।

প্রেসক্লাবে এদিন বৈঠক করে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা প্রথমেই তুলে ধরেন অসমের পরিস্থিতি, যেখানে এনআরসি করার মাধ্যমে হিন্দু ভোটাদেরও দেশের নাগরিক তালিকার বাইরে করে দেওয়া হয়েছে। বিজেপির নেতারা বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মানুষকে অবৈধ নাগরিক চিহ্নিত করার প্রক্রিয়া দাবি করলেও আদতে যে এসআইআর-এর মাধ্যমে হিন্দু নাগরিকদেরও বৈধ নাগরিক তালিকা থেকে বাইরে করার প্রক্রিয়া চালানো হচ্ছে, তার উদাহরণ হিসাবে অসমের পরিস্থিতির কথা তুলে ধরা হয়। প্রশ্ন তোলা হয়, বিজেপি যদি সত্যিই সিএএ (CAA) নিয়ে সিরিয়াস হয়, বাঙালি উদ্বাস্তুদের জন্য কিছু করতে চায়, তাহলে অসমের বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএএ চালু করছে না কেন? এ প্রশ্ন‌ও প্রতিনিধিদের কণ্ঠে জোরদার শোনা যায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev