| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

সুরক্ষা কবচ সঙ্গে নিয়ে বিধায়ক সমীর পাঁজা এবার বসন্তপুর অঞ্চলে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৩৫ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ মার্চ, ২০২৩

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দেখার জন্য দিদির দূত হয়ে সমীর পাঁজা হাজির হলেন বসন্তপুর অঞ্চলে। বুধবার দিদির সুরক্ষা কবচ নিয়ে মা মাটি মানুষের কাছে পৌঁছে পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কীনা সাধারণ মানুষের কাছে তা খোঁজ নিলেন। এদিন হাওড়া গ্ৰামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা তাঁদের অভাব অভিযোগের কথা শোনালেন। সমীরবাবু তা মনোযোগ সহকারে শুনলেন এবং সমাধানের আশ্বাস দিলেন।

উল্লেখ্য, এদিন সমীরবাবু প্রথমে বসন্তপুর টকালপাড়া বাস্ত কালী মন্দিরে ও শেখ পাড়া মাজারে গিয়ে সকলের মঙ্গল কামনা এবং আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর তিনি জনসংযোগ করেন বসন্তপুর অঞ্চলের বিভিন্ন জায়গায়। একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা নিয়ে কথা বলেন। সমীর বাবুকে পেয়ে সাধারণ মানুষ‌ আপ্লুত। নিজেদের সুখ সুবিধার ও অভাব অভিযোগের কথা শোনান।

প্রসঙ্গত, এদিন তিনি বসন্তপুর উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সাথে এখানকার সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখেন। এরপর বসন্তপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মধ্যাহ্নভোজে দলীয় নেতা কর্মীদের সঙ্গে অংশ নেন।

তারপর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গ্ৰামসদস্য ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে সংলাপের মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে এলাকার উন্নয়ন সংক্রান্ত নানাবিধ বিষয়ে বিশদে আলোচনা করা হয়। পরে আলতাড়া সোনার বাংলা ভবনে দলীয় কর্মীদের সাথে জনসংযোগ সভা করেন।

তাছাড়া এদিন সমীরবাবু বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্য্যালয়ে উপস্থিত থেকে দিদির একগুচ্ছ প্রকল্পের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন। কীভাবে আরো বেশি বেশি করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া যায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে তা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, এদিন নৈশভোজন ও রাত্রিযাপন ঠিক হয় দলীয় কর্মী হাসান সামিউল্লার বাড়িতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev