| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

আনুলিয়া পঞ্চায়েতে সমীর পাঁজার জনসংযোগ সভা পরিনত হলো সাধারন মানুষের জনজোয়ারে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২২৭ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ মার্চ, ২০২৩

সুরক্ষা কবচ নিয়ে দূত হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকটি পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ ও সভা করেছেন হাওড়া গ্ৰামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা। সব ক’টিতেই উল্লেখযোগ্য সাড়াও মিলল। এবার তিনি সোমবার উদয়নারায়ণপুর বিধানসভার আনুলিয়া অঞ্চলের বানেশ্বরপুর শিব মন্দিরে উপস্থিত হলেন। এখানে তিনি সকলের মঙ্গল কামনার্থে পুজো দিলেন। এরপর সমীরবাবু আনুলিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় জনসংযোগ সভা করেন। সভায় দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা নিয়ে খোঁজ খবর নেন।

প্রত্যেক মানুষই যাতে দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিয়ে আলোচনা হয়। তারপর সমীরবাবু বি আর এ ইউনাইটেড হাই স্কুল পরিদর্শন করেন। এখানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর তিনি এখানকার অভাব অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দিলেন। এছাড়া উন্নয়ন সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।

প্রসঙ্গত, এদিন আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে সকল নির্বাচিত সদস্য ও সদস্যা, কর্মীবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও নেতৃবৃন্দের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত নানাবিধ বিষয়ে বিশদে আলোচনা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে মানুষের পাশে থেকে দলীয় কর্মীদেরকে কাজ করে যেতে হবে। আলোচনা সভায় এরকমই বার্তা দিলেন সমীর বাবু।

তারপর স্থানীয় মানুষজনের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। উল্লেখ্য, এদিন বিকেলে আনুলিয়া সানন্দা ভবনে দলীয় কর্মীদের নিয়ে রাজ্যের একগুচ্ছ প্রকল্পের পরিষেবা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। এরপর কর্মীদের নিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হয়।

প্রসঙ্গত, এদিন দলীয় কর্মীর বাড়িতে নৈশভোজ এবং রাত্রিবাসের মাধ্যমে এই অঞ্চলে একদিন কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev