| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

রাখী বন্ধন অনুষ্ঠান পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমেও : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৩৪৫ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আর পাঁচটা দিনের থেকে রাখী বন্ধনের দিনটা অন্যরকম ভাবে কাটে বলরাম করণের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক ছেলেমেয়েদের। রাখী বন্ধনের দিন সকালে স্নান সেরে আশ্রমের মধুরিমা মাঝি,দেবনিতা জানা,সন্ধ্যা চক্রবর্তী, শিয়া দাস সহ আবাসিক মেয়েরা আশ্রমের বরুণ দে, রাজু দলুই, সিদ্ধান্ত দাস, মানব মাইতি, রাজ মাইতি, গৌতম দাস, অমিত গোল সহ ভাইদের হাতে রাখী বেঁধে দেয়। রাখীতে জড়িয়ে ছিল ভাইদের প্রতি বোনদের অকৃত্রিম ভালোবাসা আর বোনদের প্রতি ভাইদের সুরক্ষার নীরব প্রতিশ্রুতি। অনাথ ছেলেমেয়েরাও একদিন সব বাধা জয় করে জীবনে মাথা তুলে দাঁড়াবে-এই স্বপ্ন কে পাথেয় করে ১৯৯৫ সালে একজন অনাথকে নিয়ে ভূপতিনগর থানার পাঁউশিতে নিজের বাড়িতেই খোলেন বলরাম করণ।

আজ সেই অনাথ আশ্রম-ই ১৬৪ জন অনাথ ছেলেমেয়েদের আবাসস্থল। শনিবার অন্ত্যোদয় অনাথ আশ্রমের সাংস্কৃতিক মঞ্চের প্রাঙ্গণ জুড়ে বসেছিল রাখী বন্ধনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আশ্রমের কর্ণধার বলরাম করণ। সমগ্র রাখী বন্ধনের অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন ময়না করণ পাল, বুদ্ধদেব জানা,সুকুমার সামন্ত, পূজা দাস প্রমুখ আশ্রমের কর্মীরা। রাখী বন্ধন অনুষ্ঠানে আশ্রমের অনেক শুভানুধ্যায়ী মানুষজন উপস্থিত ছিলেন।

রাখা বন্ধন উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে আবাসিক ছেলেমেয়ে ও উপস্থিত শুভানুধ্যায়ী মানুষদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। আশ্রমের আবাসিক ছেলেমেয়েদের মধ্যে এক অভিন্ন পারিবারিক বন্ধনের সৌহার্দ্য গড়ে তোলার জন্য আশ্রমের জন্মলগ্ন থেকে যে রাখী বন্ধন অনুষ্ঠান পালনের যে সূচনা হয়েছিল তা আজও চলে আসছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev