| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

বিশ্ব প্লাস্টিক দিবসে রাজ্যের পঞ্চায়েত দফতর বিশেষ কর্মসূচি নিচ্ছে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৯৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আগামী ৩ জুলাই বিশ্ব প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। সেই দিনটি মাথায় রেখে রাজ্যজুড়ে আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত বিশেষ কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত দপ্তর। এর জন্য ব্লকে ব্লকে সচেতনতামূলক প্রচার শুরু হবে ২৫ জুন থেকে। সেই সব সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। পরবর্তীকালে তাঁরা এলাকাবাসীর মধ্যে প্লাস্টিকের বিপদ নিয়ে সচেতনতা প্রচার করবেন। গোটা রাজ্যে ‘প্লাস্টিক দান’ শিবির করবে পঞ্চায়েত দপ্তর। প্রতিটি পর্যটন কেন্দ্র, ধর্মীয় স্থান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবির করতে হবে। উদ্দেশ্য হল, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দূষণ ছড়ানোর বদলে শিবিরে দান করলে সেগুলি অন্যান্য কাজে লাগানো যাবে। যে কেউ শিবিরে এসে প্লাস্টিক দান করলে বিনিময়ে পাবেন একটি কাপড়ের ব্যাগ। এই ক্যাম্প সফল করতেই ২৫ জুন থেকে চলবে প্রাকশিবির বৈঠক। তার জন্য জেলাশাসকদের চিঠির সঙ্গে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও পাঠানো হয়েছে। এই বৈঠকে পঞ্চায়েতের সদস্য- কর্মী, এলাকার ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারি সংস্থার কর্তা, স্বনির্ভর গোষ্ঠী থেকে সুশীল সমাজের প্রতিনিধিদেরও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ৩ জুলাই কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলি প্রস্তুত রাখতে হবে। সেখানে যাতে কোনও আবর্জনা পড়ে না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। যেখানে যেমন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ হবে, সেটাই তুলে দিতে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সুপারভাইজারের হাতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev