| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে বৃক্ষরোপণ ও প্রদান অনুষ্ঠিত হল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪২২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

সোমবার খানাকুলের ঘোষপুর পঞ্চায়েতে ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচিতে উল্লেখযোগ্য সাড়াও মিলল। এবার-ই প্রথম বুথ ভিত্তিক পরিষেবা প্রদান অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চায়েত প্রধান হায়দার আলীর উদ্যোগে ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নেতাজী বিদ্যাপীঠে বৃক্ষরোপণ করা হয়। বেশিরভাগই ছিল মেহগনি গাছের চারা। এছাড়া প্রতিটি বুথে বুথে বৃক্ষরোপণ ও প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সাড়াও মিলল।

এদিন উপস্থিত ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হায়দার আলী ছাড়াও খানাকুল-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শমীক দাস, ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অরুণ মন্ডল-সহ দলীয় নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, দুয়ারে সরকারের প্রকল্পের কর্মসূচি প্রচারের জন্য মোবাইল ক্যাম্প করে বৃক্ষ প্রদানের মাধ্যমে বুথে বুথে প্রচার করা হয়।

উল্লেখ্য, ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোট তেত্রিশ রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচির পাঁচটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। ৩ লক্ষ ৭১ হাজারের বেশি শিবির অনুষ্ঠিত হয়। উপভোক্তার সংখ্যা ছিল ৬ কোটি ৭৭ লক্ষেরও বেশি।

হায়দার আলী জানান, পঞ্চায়েতের সকল স্তরের মানুষ প্রতিটি বুথে বুথে উপস্থিত থেকেছেন। তাঁদের হাতে দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা প্রদানের পাশাপাশি চারাগাছ হাতে তুলে দেওয়া হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও মিলেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev