| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

পার্টিশন লেকচার সিরিজের আয়োজন করলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৮৪ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১২ মে, ২০২৩

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন এণ্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে আয়োজিত পার্টিশন লেকচার সিরিজের একুশতম বক্তৃতা প্রদান করলেন বিশিষ্ট ওরাল হিস্টোরিয়ান ও পাকিস্তানি ইংরেজি লেখিকা আনম জাকারিয়া। বর্তমানে টরোন্টো নিবাসী লেখক আনম জাকারিয়া তাঁর বক্তৃতায় উত্তর প্রজন্মের গবেষকদের কাছে পার্টিশন চর্চার বিভিন্ন দিকের কথা উল্লেখ করে বলেন, কীভাবে রাষ্ট্র পার্টিশনের মৌখিক বয়ানকে নির্মাণ করে এবং মৌখিক বয়ান রাষ্ট্রের প্রতিস্পর্ধাকে চ্যালেঞ্জ করে।

তাঁর প্রথম গ্রন্থ বহু আলোচিত ‘ফুটপ্রিন্টস অব পার্টিশন’-এর ভূমিকা থেকে তিনি কিছু অংশ পাঠ করেন। এই আলোচনায় বলেন, পার্টিশন বিষয়ক হিন্দু-মুসলমানের বয়ানকে আরও যত্ন সহকারে, বিভিন্ন রাষ্ট্রের বর্তমানের সাপেক্ষতায় আমাদের পাঠ করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ গবেষণার অভিমুখ এখান থেকে উন্মোচিত হতে পারে।

অনলাইন আলোচনায় ভারত ও বাংলাদেশের প্রায় পঞ্চাশ জন গবেষক, শিক্ষক এই আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনাটির সূচনায় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক মননকুমার মণ্ডল বেঙ্গল পার্টিশন রিপোজিটরি জন গবেষণা প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই বছরের কাজের কিছু বিষয় উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্পটি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন বছরের যৌথ মৌ স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান প্রকল্প পরিচালক অধ্যাপক মণ্ডল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev