| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

স্মার্ট ক্লাস ও শিশুদের জন্মমাস পালনের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠান পালিত হল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫০৮ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অভিনব উদ্যোগ খানাকুলের পালদীঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। বড় দিন উৎসবের প্রাক্কালে অর্থাৎ বুধবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সবুজ-অবুঝ শিশুদের জন্মমাস পালনের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠান পালিত হল। অনুষ্ঠানের মূল বিষয় ছিল মে-২০২৫ হতে ডিসেম্বর-২০২৫ পর্যন্ত শিশুদের জন্ম মাস পালন, প্রগতিপত্র বিতরণ, বিভিন্ন বিষয়ে সর্বাধিক প্রাপ্ত নম্বর প্রাপক শিশুদের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা এবং দুপুরে ভাত, মাংস, চাটনি, পাপড়, রসগোল্লা সহকারে সুস্বাদু ভোজনের ব্যবস্থা ছিল।

এছাড়াও শিশদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মাঝি জানান, আগামী ২০২৬ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর অনুমোদন ও পঠন পাঠন শুরু হচ্ছে। সেই সঙ্গে স্মার্ট ক্লাসের উদ্বোধন ও শিশুদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান চালু হল। বর্তমান বছরে আমাদের কম্পিউটার ক্লাসও চলছে। তাতে বিশেষভাবে উপকৃত হচ্ছে ছাত্রছাত্রীরা। অসিতবাবু আরও জানান, বছর শুরুতে কথা দিয়েছিলাম স্মার্ট ক্লাসের, তার সম্পূর্ণ রূপদান করতে পেরে অভিভাবকরা খুশি। শিশুরা ভীষণ আনন্দিত। আগামী দিনে সকল শিশু যাতে নিরাপদে ও সুস্থভাবে সুন্দর পরিবেশে পঠন-পাঠন করতে পারে তা সুনিশ্চিত করা বিদ্যালয়ের একমাত্র লক্ষ্য।

এদিকে বিদ্যালয়ে সকলের উপস্থিতিতে ভি.ই.সি কমিটির সভাপতি বৈদ্যনাথ পাল বলেন, যাতে বেশি করে ছাত্র-ছাত্রী ভর্তি হয় তার জন্য সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া সহকারী শিক্ষক শিশির কুমার পাল ও সুব্রত দেঁড়ে শিশুদের সার্বিক পঠন-পাঠন ও ছাত্রদের মান উন্নয়নে বিশেষভাবে জোর দেন। অভিভাবিকা মৌমিতা অধিকারী জানান, বর্তমানে বিদ্যালয় বিভিন্ন কাজের মাধ্যমে মান উন্নয়নের প্রয়াস চালিয়ে যাচ্ছে, যা খুবই প্রশংসার যোগ্য। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ ও পঠন-পাঠনে উপযুক্ত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev