| | |
এই মুহূর্তে ::
গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জলবায়ূ দুর্যোগ কোনো সীমান্ত মানে না : নিকোলাস বিশ্বাস জিয়াউর রহমানের বিএনপি গঠন ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ : অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথ ও বঙ্গপুঙ্গবের রাখী : অসিত দাস কবরের মানুষ : সোহেল আর রানা (তরু) আজ রাখী বন্ধন…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

মকর সংক্রান্তির দিন ‘ধান্যোৎসবে’ মাতলেন পুরশুড়ার কৃষ্ণবাটির মানুষ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৩০ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মকর সংক্রান্তির দিন লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ‘ধান্যোৎসবে’ মাতলেন গ্ৰামের মানুষ। সকাল থেকেই হুগলির পুরশুড়ার কৃষ্ণবাটির মানুষ গোলাভরা ধানের সামনে এবং পালকিতে তুসলাদেবীকে সঙ্গে নিয়ে প্রাচীন লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরলেন। এমনকি মাঠে গিয়ে চাষিরা মাথায় করে পৌষ ঘরে তুললেন। মকরচাল প্রসাদ হিসেবে উপস্থিত সকলকে হাতে তুলে দিলেন।

এখানেই শেষ নয়, এই পৌষালি উৎসবকে টিকিয়ে রাখতে কৃষ্ণবাটির মান্না পাড়া, প্রামানিক পাড়া ও সামন্ত পাড়ায় নৃত্য ও গান সহকারে লোকসংস্কৃতির ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরলেন। সেইসঙ্গে পিঠেপুলির স্বাদ মুখে তুলে দিয়ে সংস্কৃতি বজায় রাখলেন। ধান্যোৎসবের শেষ পর্বে মাঠে ‘বিল রান্না’ করে তার স্বাদ পেতে ভুললেন না চাষিরা।

উল্লেখ্য, ২০০৬ সালে এই ধান্যোৎসবের শুভ সুচনা করেন বিষ্ণুপদ বেরা। গ্ৰামবাংলার এই জমজমাট উৎসবে মাতেন এলাকার লোকজন। বিশেষ করে চাষিরা। টুসু গান, চাষিদের গান, জেলেদের গান সব মিলেমিশে একাকার। প্রাচীন লোকসংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতেই এই ধান্যোৎসবের আয়োজন। প্রসঙ্গত, বিষ্ণুবাবুর লেখা গান আজও এই উৎসবের আমেজ বিরাজ করছে। এই ধান্যোৎসবের শুভ উদ্বোধন করেন আঞ্চলিক গবেষক ও সাহিত্যিক দেবাশিস শেঠ। উৎসবে উপস্থিত ছিলেন অরুনাভ ভৌমিক ও তড়িৎ অধিকারী।

লক্ষ্যনীয় ছিল গ্ৰামের বধূদের চাষের প্রতি অমোঘ ভালোবাসা এবং শঙ্খ বাজিয়ে লোকসংস্কৃতির ঐতিহ্যকে বরণ করা। সেইসঙ্গে সকলকে পিঠেপুলি খাওয়ানো। গ্ৰামের প্রতিটি খামারে ধান্যোৎসব ছিল নজরকাড়া।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev