| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে রাজ্যজুড়ে পালিত হল ‘খেলা হবে’ দিবস : সুমিত ভট্টাচার্য্য

Reporter
সুমিত ভট্টাচার্য্য / ২০৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে ১৬ আগষ্ট  রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘খেলা হবে’ দিবস ঘিরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাদেরও ফুটবল পায়ে মেতে উঠতে দেখা যায়। পাশাপাশি এদিন রাজ্যজুড়ে ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা কর্পোরেশনের প্রতিটি ওর্য়াডে এদিন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে বিভিন্ন  ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওর্য়াডের সমস্ত ক্লাবগুলিকে নিয়ে আমন্ত্রনী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন এলাকার পৌর প্রতিনিধি  শ্রীমতি অনিতা কর মজুমদার। স্থানীয় সঙ্ঘশ্রী খেলার মাঠে (রাইফেল ক্লাব) ১৩, ১৪ ও ১৬ আগষ্ট তিনদিন ধরে ফুটবল প্রতিযোগিতা তথা ফুটবল ম্যাচের মাধ্যমে ‘খেলা হবে’ দিবস পালিত হয়।

১৩ আগষ্ট ফুটবল ম্যাচের শুভসূচনা করেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন উপস্থিত ছিলেন ১১৩ নং ওর্য়াডের পৌর প্রতিনিধি সহ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অলোক মুখার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ দাস, যুগল সাহা, যুব সভাপতি রাজা মাহেশ্বরী, মহিলা সভানেত্রী আরতি চক্রবর্তী, কুট্টি সরখেল, পুলক দত্ত, নটন সিনহা, অলোক দত্ত, স্বপন আচার্য, সুরজিৎ মিস্ত্রি, পার্থ সেন, অমর রায়, রাজদীপ মজুমদার সহ এলাকার বিশিষ্ট নাগরিকগণ। ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ২ দিন ব্যাপি ফুটবল প্রতিযোগিতার শেষে ১৬ আগষ্ট  প্রতিযোগিদের হাতে পুরষ্কার প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বরো ১১ এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, প্রাক্তন জাতীয়  ফুটবল খেলোয়াড়রা সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। ১১৩ নং ওয়ার্ডের  ২৬ টি ক্লাবের ফুটবল প্রতিযোগিতার শেষে এদিন বিজয়ী দল বাঁশদ্রোনী দীনেশ স্মৃতি সংঘ ও বিজীত দল বাঁশদ্রোনী বিবেকানন্দ পার্ক অ্যাসোসিয়েশানের হাতে  ট্রফি তুলে দেন এলাকার পৌর প্রতিনিধি শ্রীমতি অনিতা কর মজুমদার।

‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এবং খেলার প্রতি মানুষের যে আবেগ সেদিক থেকে খেলার জন্য এরকম একটি বিশেষ দিনের অবশ্যই প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেন এলাকার একাধিক বিশিষ্ট নাগরিকগণ পাশাপাশি ‘খেলা হবে’ দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev