| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

কামারপুকুরে মহাসমারোহে পালিত হল লাইফ প্লাসের ষষ্ঠ বাৎসরিক অনুষ্ঠান : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬৩৩ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

হুগলির কামারপুকুরে মহাসমারোহে অভিনব পদ্ধতিতে পালিত হল এল আইসির লাইফ প্লাসের ষষ্ঠ প্রতিষ্ঠা বাৎসরিক অনুষ্ঠান। মানব কল্যাণে রক্তের সংকট, ছায়াদান ও অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এল কামারপুকুরের এলআইসির স্যাটেলাইট অফিস। শুক্রবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে জনমানসের কল্যাণ ও পরিষেবার বার্তা পৌঁছে দিল।

সমাজের মানুষের পাশে থেকে স্বাস্থ্য ও জীবন বীমার পরিষেবা দেওয়ার পাশাপাশি এদিন প্রায় শ’খানেক তরতাজা যুবক রক্তদান করে সুস্থ জীবনধারনের নজির সৃষ্টি করল। এখানেই শেষ নয়, প্রকৃতি ও প্রাণীকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছকে বাঁচাতে হবে। সেই লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে গাছের চারা উপহার দিয়ে বিশুদ্ধ পরিবেশের বার্তাও দিল কতৃপক্ষ। ডেভলপমেন্ট অফিসার শৈলেন দাসের পরিচালনায় ও এজেন্টদের সহযোগিতায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

প্রসঙ্গত, এদিন একদল তরতাজা যুবক স্বেচ্ছায় রক্তের সংকট নিরসনে এগিয়ে আসেন। এদের হাতে মেহগনি গাছের চারা উপহার তুলে দিয়ে অক্সিজেন ও ছায়ার অভাব মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ হন। উপস্থিত ছিলেন আরামবাগ এল আই সি অফিসের চিফ ম্যানেজার মিতালী গিরি সহ বিশিষ্টজনেরা। শৈলেন দাস জানান, এলআইসি কেবল স্বাস্থ্য বীমা পরিষেবা দেয় না। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আসছে। রক্তের সংকট মেটাতে রক্তদান কর্মসূচি পালন করে। পাশাপাশি বৃক্ষ নিধনের ফলে ছায়াদান ও অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। তাই বৃক্ষরোপণ করে তারও অভাব মেটাতে চায়। এছাড়াও এলআইসি দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকার নজির আছে। তাছাড়া বিভিন্ন পরিষেবার সঙ্গেও যুক্ত।

LIFE PLUS অফিসের ৬ তম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শৈলেনবাবু আরও জানান, কামারপুকুর স্যাটেলাইট অফিস সংলগ্ন প্রায় ২০০ জন বীমা এজেন্টকে সম্বর্ধনা দেওয়া হয়। সঙ্গে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতীয় জীবন বীমা নিগমের প্রধান উদ্যেশ্যের মধ্যে পড়ে এজেন্ট হিসাবে কর্মসংস্থান ও তাদের মাধ্যমে মানুষকে সঞ্চয়মুখী করে তোলা। কিন্তু সব থেকে মুখ্য উদ্যেশ্য হল আমাদের সমাজের প্রতিটি পরিবারের আর্থিক সুরক্ষা প্রদান করা বীমার মাধ্যমে। সেই সমাজ সেবার ধারাকে আরও একধাপ এগিয়ে গিয়ে আমরা এই রক্তদান শিবির ও বৃক্ষদানের আয়োজন করেছি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev