| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

খানাকুলের বিভিন্ন সংস্কৃতি সংগঠনকে নিয়ে বসন্ত উৎসবে মাতল হেলান লায়ন্স ক্লাব : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৩৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৬ মার্চ, ২০২৫

‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটির মাধ্যমে বসন্ত উৎসবে মাতল খানাকুলের সংস্কৃতি মনস্কদের নিয়ে হেলান লায়ন্স ক্লাব। রবিবার খানাকুলের সংস্কৃতিপ্রেমী অসংখ্য মানুষ হৃদয়কে এক করার ঋতু, দূরত্ব দূর করার ঋতু, রঙে ডুবে যাওয়ার ঋতুকে আবির রঙে বরণ করলেন। সেই সঙ্গে ভালোবাসার রঙে রাঙিয়ে দাও সারা পৃথিবী — এরই বার্তা পৌঁছে দিলেন হেলান লায়ন্স ক্লাব।

প্রসঙ্গত, এদিন হেলান লায়ন্স ক্লাবের উদ্যোগে তিলকচকের হিমঘর প্রাঙ্গন থেকে ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল’ গানটির মাধ্যমে বসন্ত উৎসবে র সূচনা হয়। ‘আজ সবার রঙে রঙ মেশাতে হবে’ এই মূল মন্ত্র নিয়ে ক্লাবের সদস্যরা বসন্ত উৎসবে সামিল হন। বসন্তে আবির রঙে রাঙিয়ে দিতে এলাকার সাংস্কৃতিক মনোভাবাপন্ন তালিম, কথা, শিঞ্জিনী ডান্স একাডেমী সহ বেশ কিছু সংগঠন অংশ নেয়।

প্রসঙ্গত, রবিবার সকাল আটটায় বসন্ত-প্রেমী কলাকুশলীরা শোভাযাত্রার মাধ্যমে শুরু করেন। এরপর কলাকুশলীরা নৃত্য ও গানের মাধ্যমে বাতাসে রঙ ছড়িয়ে উপস্থিত হন হেলানের লাইব্রেরি মঞ্চে। এখানে প্রদীপ প্রজ্জ্বলন করে বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামনগর অতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য। গান, নৃত্য ও কবিতার মধ্য দিয়ে বসন্ত উৎসব ছিল জমজমাট। উপস্থিত ছিলেন হেলান লায়ন্স ক্লাবের সভাপতি অমিয় কুমার আদক, সম্পাদক দিব্যেন্দু রায় ও লায়ন সকল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান সুজিত ঘোষ ও বাচিক শিল্পী সঞ্জয় ঘোষাল প্রমুখ ।

এখানকার লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশিস শেঠ জানান, করোনার বছর ছাড়া প্রত্যেক বছর চলে আসছে এই বসন্ত উৎসব। এলাকার মানুষ খুশি। অসংখ্য সংস্কৃতি মনোজ্ঞ মানুষ এগিয়ে এসেছেন। বসন্ত উৎসব হল ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রিয়জনের মন রাঙিয়ে দেওয়ার দিন। রঙের এই উৎসব এনে দেয় মনের আনন্দ, রঙিন মুহূর্ত, মধুর স্মৃতি ও ইতিবাচক শক্তির ইঙ্গিত। হেলান লায়ন্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বসন্ত উৎসবে সামিল হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ক্লাবের মূল আদর্শ হল — ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া / বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’।

উল্লেখ্য, এদিন সমগ্ৰ এই উৎসবে আনন্দে সামিল ও সহযোগিতায় এগিয়ে আসেন ক্লাবের প্রাক্তন সভাপতি গৌতম রায়, তনুশ্রী শেঠ, মনোজ নন্দী, দিলীপ শেঠ, অরূপ শেঠ, মানস রায়, বাচিক শিল্পী সঞ্জয় ঘোষাল প্রমুখ। এছাড়া এই মনোজ্ঞ অনুষ্ঠানে বসন্তের গান গেয়ে নজর কাড়েন অভিজিৎ নিয়োগী ও সুজিত মান্না। সেই সঙ্গে কলাকুশলীদের নৃত্য, গান ও কবিতা সকলের নজর কাড়ে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev