| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় গোঘাটের ৩ জনের মৃত্যু, পাশে দাঁড়ালেন মানস মজুমদার : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৬১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

কুম্ভ স্নানে যাওয়ার পথে হুগলির গোঘাটের ৩ বাসিন্দার মর্মান্তিক মৃত্যুর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের জনদরদী নেতা মানস মজুমদার। গোঘাটের প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের জননেতা মানস মজুমদার জানান, কুম্ভ স্নানে যাবার পথে ধানবাদে পথ দুর্ঘটনায় গোঘাটের ৩ বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়। ধানবাদে নিহতদের সাতবাড়িয়ায় বাড়িতে রবিবার গিয়েছিলাম। সেই সঙ্গে আজ একই সঙ্গে ভাদুড়ে গাড়ির যে ড্রাইভার মারা গেছে ওনার বাড়িতেও গিয়েছিলাম। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে যা বলার বলে এসেছি। ভাদুরের গাড়ির চালক পরিবারটি অতি দুস্থ, মাটির বাড়ি রয়েছে এখনো বাড়ি হয়নি। একটা মাটির বাড়িতে চারটি পরিবার থাকে। সবার নামে আলাদা আলাদা করে রেকর্ড করানো আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পরিবারের কেউ পায় না বলে অনেকগুলো অভিযোগ জানিয়েছে।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধানবাদ হাসপাতালে ভর্তি গুরুতর জখম বিশ্বরূপ সাহা (৪৫) এবং সুদীপ সাহা(১৪) দুজনের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করেছেন। এখন আইসিসিওতে দু’জন‌ই ভর্তি আছেন। দুজনের বেটার ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর্থিক সহ সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, উদ্দেশ্য ছিল কুম্ভস্নান। কিন্তু প্রয়াগরাজে পৌঁছনোর আগেই ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের ছ’জনের। এর মধ্যে তিন জন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার নলপা গ্রামের ও বাকি তিন জন হুগলির গোঘাট থানা এলাকার বাসিন্দা। গুরুতর জখম আরও তিন জনের চিকিৎসা চলছে ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে।শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ধানবাদের কাছে রাজগঞ্জ সড়কে। ঘটনাস্থলেই মারা যান গড়বেতার প্রণব সাহা (৪২), তাঁর স্ত্রী শ্যামলী সাহা (৩৪)। পরে মারা যান প্রণবের শ্যালিকা গোঘাটের সাতবেড়িয়ার বাসিন্দা পিয়ালি সাহা (৩২) ও গাড়ির চালক গোঘাটের ভাদুরের শেখ রজব আলি (৪৬)। পরে হাসপাতালে মৃত্যু হয় পিয়ালির মেয়ে আগমনী সাহা (৬) ও শ্যামলীর মেয়ে অন্বেষার (৫)।

আশঙ্কাজনক অবস্থায় আছেন পিয়ালির স্বামী বছর তেতাল্লিশের বিশ্বরূপ এবং শ্যামলীর ছেলে বছর পনেরোর অমল। দুর্ঘটনার পরে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মৃতদেহ ফিরিয়ে আনতে পরিবারগুলিকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে।” উল্লেখ্য, প্রণবের গাড়ি সারানোর গ্যারাজ ছিল। বিশ্বরূপ চাষবাস করতেন। সঙ্গে ট্রাক্টরের ব্যবসাও ছিল। ওই দুই পরিবারের তরফে গোঘাটের সাতবেরিয়ার বিশ্বরূপ দু’টি গাড়ি ভাড়া করেছিলেন।

গড়বেতা থেকে প্রণবরা বিশ্বরূপদের গোঘাটের বাড়িতে চলে এসেছিলেন শুক্রবার সকালেই। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গোঘাট থেকে গাড়ি দু’টি রওনা দেয়। রাত দেড়টা নাগাদ ধানবাদের কাছে ঘটে দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস ও আরও কয়েকটি গাড়িও পিছন থেকে ধাক্কা মারে ওই গাড়িটিকে। সেটি দুমড়েমুচড়ে যায়।শনিবার ভোর ৪টা নাগাদ বাড়িতে দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে চালক-সহ ছিলেন ১১ জন। ওই গাড়িতে থাকলেও বেঁচে গিয়েছেন বিশ্বরূপের প্রতিবেশী রাহুল রায়।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকাচ্ছন্ন গড়বেতার নলপা গ্রাম।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev