| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

ব্যতিক্রমী গ্রাম পঞ্চায়েত সচিবের অবসরে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দুরমুঠ পঞ্চায়েতে : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৮৩৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

গ্রাম পঞ্চায়েতের এক ব্যতিক্রমী আধিকারিক হিসেবে পূর্ব মেদিনীপুরের কাঁথি-৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের সচিব অসিতবরণ বেরার কর্মজীবন থেকে অবসরকালীন বিদায় সংবর্ধনা নেওয়া উপলক্ষে গ্রাম পঞ্চায়েতে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানও রাজনৈতিক সংকীর্ণতার উর্ধে উঠে এক ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিণত হয়। দুরমুঠ গ্রামপঞ্চায়েতর ক্ষমতাসীন দল থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের বর্তমান, প্রাক্তন কর্মী ও সাধারণ মানুষের উজ্জ্বল উপস্থিতিতে অসিতবরণ বেরাকে বিদায় সংবর্ধনা জানিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত তৈরি করলেন যা সাম্প্রতিক গ্রামবাংলার রাজনৈতিক আবহে নজিরবিহীন।

দুরমুঠ প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঞ্চন মন্ডল। উপস্থিত ছিলেন কাঁথি-৩ ব্লকে এ পি ও বানীব্রত ঘোষ, নির্বাহী সহায়ক সুনির্মল মিত্র, প্রাক্তন সচিব অরূপ দাস, কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাক্তন বর্ষীয়ান শিক্ষিকা অঞ্জলি রায় ও গ্রাম পঞ্চায়েতের দলমত নির্বিশেষে পূর্বতন ও বর্তমান পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান থেকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য- সদস্যরা। এছাড়াও দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃনমূলের স্বপন মাইতি, বিজেপির শঙ্কর বারিক, সিপিএমের ঝাড়েশ্বর বেরা, সলিল ওঝা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। ২০১৯ থেকে ‘২৫ সাল পর্যন্ত এই ছ’বছর কাঁথি-৩ ব্লকের দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের সচিব থাকাকালীন অসিতবরণ বেরার কর্ত্তব্যপরায়নতা, রাজনৈতিক দল ও রঙের বিচার না করে গ্রামপঞ্চায়েতের সকল মানুষের প্রতি মানবিক মূল্যবোধ কর্তব্য নিষ্ঠা, নিরপেক্ষ নীতি পরায়নতা ও পরিষেবা প্রদানের নানা দিক বক্তব্যে তুলে ধরে তাঁকে সংবর্ধিত করেন উপস্থিত সকলে। প্রীতি উপহার তুলে দেওয়াও হয় অসিতবরণ বাবুর হাতে। দুরমুঠ গ্রামপঞ্চায়েতর এলাকাবাসী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সংবর্ধনায় আপ্লুত অসিতবাবু গ্রামপঞ্চায়েতর সচিব হিসেবে তাঁর কাজে সকলের আন্তরিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সব শেষে অসিতবরণ বাবুর স্ত্রী সুগায়িকা মঞ্জু বেরার ‘ভরা থাক স্মৃতি সুধায়’ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও আবেগমথিত করে তোলে উপস্থিত সকলকে। ব্যতিক্রমী বিদায় সংবর্ধনাঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামপঞ্চায়েতর উপ-প্রধান শম্ভুরাম রাণা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev