| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

আরামবাগ জুড়ে চলছে দিদির দূত কর্মসূচি, সমস্যা সমাধানের আশারবাণী গ্রামবাসীদের : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩২৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

গত ১১ জানুয়ারি থেকে ‘সুরক্ষা কবচ’ নিয়ে দূত হিসেবে ইতিমধ্যেই ১৯ টি পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ ও সভা করে সফল হয়েছেন হুগলির জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমান। এবার তিনি বৃহস্পতিবার দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দেখার জন্য হাজির হলেন আরামবাগ বিধানসভার হরিণখোলা-১ পঞ্চায়েতে। মানুষের সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে বৈঠকে বসেন। গ্রামবাসীদের আশ্বাস দিলেন সবসময় পাশে থাকার। উল্লেখ্য, আরামবাগ জুড়ে চলছে দিদির দূত কর্মসূচি। অভিযোগ থাকলেই প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছেন। সাধারণ মানুষের প্রশ্নবানের মুখোমুখি হতে হচ্ছে। মেহবুব সাহেব তাঁদের সমস্যা সমাধানের আশারবাণীও শোনাচ্ছেন।

প্রসঙ্গত, এদিন মেহবুব সাহেব প্রথমে পঞ্চায়েতের বারোয়ারি কালীমন্দিরে গিয়ে পূজা দিয়ে সকল গ্রামবাসীর মঙ্গল কামনা করেন। এরপর স্থানীয় মধুরপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিদ্যালয়ের অভাব অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। তারপর দলীয় নেতা কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন।

বিকেলে পঞ্চায়েতে নেতাকর্মীদের সঙ্গে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা নিয়ে খোঁজ নেন জেলা সভাধিপতি। এরপর গ্রামবাসী ও নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, এদিন শেষে মেহবুব সাহেব দলীয় কর্মীসভায় যোগ দেন। দিদির সুরক্ষা কবজ নিয়ে সাধারণ মানুষের আগ্ৰহ ছিল চোখে পড়ার মতো।

মেহেবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। সভাধিপতির সঙ্গে এদিন সুরক্ষা কবজ কর্মসূচিতে শামিল হয়েছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, অঞ্চল সভাপতি পার্থ হাজারি, প্রধান লাল্টু খাঁ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা ও দলীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev