| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

‘সিসিডিবি’র এডভিন বরুণ ব্যানার্জি কর্তৃক পবিত্র কোরান অবমাননা

Reporter
নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশ / ৭৭৬ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

১৭ মে ২০২১ তারিখে গাজীপুরের প্রেসবেটিরিয়ান চার্চে (পিসিবি) খ্রিষ্টান যুব সমাজের একটি সেমিনারে সিসিডিবি’র কমিশন(নির্বাহী কমিটি) সদস্য এডভিন বরুণ ব্যানার্জি পবিত্র কোরান নিয়ে আপত্তিকর ভাষণ দেন। মুখ্য আলোচক হিসেবে তিনি বিশ্বনবীর জীবনের পারিবারিক ও সাংসারিক প্রসঙ্গ টেনে প্রমাণ করার চেষ্টা করেন নবীজী ছিলেন ধর্ষণকারী এবং যৌন বিকারগ্রস্ত। সেই সেমিনারে উপস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকসহ অধিকাংশ খ্রিষ্টান যুবক-যুবতী বিষয়টি বিতর্কিত বলে প্রত্যাখ্যান করেন এবং প্রতিবাদ জানান। এবং ধর্মীয় উস্কানিদাতা হিসেবে এডভিন বরুণ ব্যানার্জিকে বর্জনের আহ্বান জানান।

উল্লেখ্য, এডভিন বরুণ ব্যানার্জি নিজেকে কোরান বিশেষজ্ঞ দাবি করে খ্রিষ্টান যুব সমাজ নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রায়শ কোরান ও নবীজী সম্পর্কে নোংরা কথা বলে থাকেন। তিনি ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০-এ অবস্থিত খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) নামক এনজিও’র পরিচালনা কমিটি’র ক্ষমতাবান একজন সদস্য। তার কথা নির্বাহী কমিটির অন্যেরা মেনে নিতে বাধ্য হয়।

এমনকি এডভিন বরুণ ব্যানার্জি উপস্থাপিত নবীজী নিয়ে অবান্তর ব্যাখ্যার কারণে ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি) নামক স্বতন্ত্র একটি সংস্থার সেক্রেটারির সঙ্গে দ্বন্দ্ব বাধে।

২০২২ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত অন্য একটি সেমিনারে প্রায় ৫০ জন খ্রিষ্টান যুব-যুবতীর সামনে এডভিন বরুণ ব্যানার্জি পবিত্র কোরান নিয়ে লিখিত ভাষণ পাঠ করেন এবং মহানবী সম্পর্কে বিশেষত তার যৌন জীবন নিয়ে কথা বলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসিটি সেক্রেটারি তার বক্তব্য প্রত্যাখ্যান করেন। এমনকি ইসিটি সেক্রেটারি খ্রিষ্টান সমাজের নেতাদের কাছে এডভিন বরুণ ব্যানার্জি সম্পর্কে মৌখিক অভিযোগ দায়ের করেন। ফলে ‘ইসিটি’ নামক প্রতিষ্ঠানটি নিয়ে শুরু হয় ভয়ঙ্কর সংঘাত। এডভিন বরুণ ব্যানার্জির দাপটের কারণে থানায় জিডি করা হয়। কিন্তু ‘সিসিডিবি’র আশ্রয়-প্রশ্রয়ে এডভিন বরুণ ব্যানার্জি ভয়-ভীতি দেখান ও ক্ষমতা প্রদর্শন করেন। এ বিষয়ে তাকে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে ভিন্নতর প্রসঙ্গে কথা বলা শুরু করেন ।

অথচ কোরান অবমাননার অভিযোগ থাকা সত্ত্বেও তাকে খ্রিষ্টান এনজিও ‘সিসিডিবি’ পরিচালনা কমিটিতে পুনরায় (২০২৪ সালের মে মাসের এজিএম-এ) সদস্য করা হয়। নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকারকে ফোন করা হলে তিনি বিষয়টি সিসিডিবি চেয়ারম্যান ডেভিড অনীল হালদারের কাঁধে চাপিয়ে দেন।

সেমিনারগুলোতে উপস্থিত ছিলেন এরকম খ্রিষ্টান যুবসমাজের কয়েকজনের কাছে জানতে চাওয়া হলে, তারা বলেন, কোরান অবমাননাকারী এডভিন বরুণ ব্যানার্জি এবং সিসিডিবি নামক এনজিও যে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে তা বাংলাদেশে চলতে পারে না। খ্রিস্টান সম্প্রদায় বাংলাদেশকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখতে চেয়েছে। বাংলাদেশে এডভিন বরুণ ব্যানার্জি’র মতো কোরান অবমাননাকারীর কোনো ঠাঁই নেই। ‘সিসিডিবি’এবং এডভিন বরুণ ব্যানার্জি’কে অবিলম্বে আইনের হাতে সমর্পণ করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev