| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৫৭১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কাঁথি পুর এলাকার গৃহ মালিকদের সংগঠন কন্টাই হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা রবিবার কাঁথি মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিলীপ কুমার দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না, কাঁথি পৌরসভার প্রাক্তন কার্যনির্বাহক বাস্তুকার দিলীপ কুমার মাইতি ও কাঁথি মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা কাঁথি পৌরসভার প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিসাধন দাস অধিকারী সহ বিশিষ্ট জনেরা। বর্ষণ বিঘ্নিত দিনে অনুষ্ঠানে সভাপতি ও অন্যান্য অতিথিদের বরণপর্বের পর কাঁথির দুই সঙ্গীতশিল্পী মনীন্দ্রনাথ মাইতি ও শৈবালকান্তি মাইতি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সভাপতি ও অন্যান্য অতিথিরা সমবেত ভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে কন্টাই হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের ৩৫তম সাধারণ সভার উদ্বোধন করেন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সম্পাদক সুকমল মাইতি।

সম্পাদকীয় প্রতিবেদনে কাঁথি পৌর শহরের কিছু জায়গায় পথের উপর পশরা সাজিয়ে বিক্রেতাদের ভিড়ে রাস্তার পরিসর কমে যাওয়া, যানজট নিরসনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্যাগুলো নিরসনেপৌর কর্তৃপক্ষের কাছে সাক্ষাৎ ও আলোচনার পর পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করা হয়। হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এছাড়াও ৩০টির বেশি পরিবারের পারিবারিক বিরোধ, সম্পত্তির সীমানা নির্ধারণের জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা ছাড়াও গৃহ মালিক পৌরবাসীদের বি-ফর্ম দিয়ে হঠাৎ অস্বাভাবিক কর বৃদ্ধিতে পৌরবাসীদের কষ্টকর পরিস্থিতির সমাধান,পৌর এলাকায় ভূগর্ভস্থ প্রাকৃতিক জল কিছু অসাধু ব্যবসায়ী প্রচুর পরিমাণে তুলে ব্যবসা করায় ভূগর্ভস্থ প্রাকৃতিক জলের ভান্ডার কমে যাওয়ার ফলে পানীয় জল সুরক্ষিত রাখা, কাঁথির সুপার মার্কেটের মাছ বাজারের আধুনিকীকরণ ও শহরের ট্রাফিক সমস্যার দ্রুত নিরসনে পৌরসভার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী করা হয়। এরপর সংগঠনের আয়-ব্যয়ের হিসাব ও বিগত সভার বিবরণীপাঠ করা হয়। বার্ষিক সাধারণ সভায় কাঁথি শহরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮০শতাংশ ও তার বেশি নম্বর পাওয়া ৫০জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev