| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে বর্তমান কর্মকর্তাদের বিপুল জয় : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২০৫ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সম্প্রতি বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হল। বিপুল ভোটে জয়লাভ করলেন বর্তমান কর্মকর্তারা। এই জয়ে খুশির হাওয়া। প্রভূত ইতিবাচক কাজের নিরিখে বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে এই জয় সম্ভব বলে বর্তমান কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, বঙ্গীয় সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভার আগে একদল মানুষের অভিযোগ ছিল, বর্তমান কর্মকর্তারা কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভূটি চান না৷ তাঁদের সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে গত ২৯ মার্চ পরিষদের ১৩১তম বার্ষিক সাধারণ সভায় কর্মাধ্যক্ষ নির্বাচনে ভোটাভুটি হয়। ফলাফলে দেখা যায় বর্তমান কর্মকর্তারা উপস্থিত সদস্যদের ভোটে বিপুল ব্যবধানে জয় লাভ করেন৷ এবিষয়ে পরিষৎ সম্পাদক রমেনকুমার সর বলেন — ‘বিগত কয়েক বছর ধরে একদল ক্ষমতালোভী মানুষ নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছিলেন৷ পরিষৎ সদস্যরা গোপন ব্যালটে ভোটদানের মাধ্যমে বুঝিয়ে দিলেন তাঁরা কাজ চান, কুৎসা চান না। তিনি আরও বলেন, ‘বিগত এক বছরে উল্লেখযোগ্য কাজগুলি হল, পাঠকদের সুবিধার জন্য পরিষেবার সময় বাড়ানো হয়েছে৷ গত ১ ফেব্রুয়ারি  থেকে সকাল ১১টায় পরিষদের পাঠকক্ষ খোলা থাকছে। পাঠক পরিষেবার অন্যতম অঙ্গ হিসাবে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা থাকছে। এছাড়াও পরিষদে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভবনের দোতলায় প্রদর্শশালার নবরূপায়ণ, চিত্রশালার পরিচিতি পুস্তকের কাজ প্রায় শেষ পর্বে, খুব দ্রুত তা প্রকাশিত হবে৷ সেইসঙ্গে লিফট স্থাপনের কাজ শুরু করেছে পূর্তদপ্তর৷

লক্ষ্যনীয় বিষয় কর্মীদের জন্য কর্মচারী বিমা (ESIC) পরিষেবা চালুর পাশাপাশি পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে আলোচনা সভা ও নতুন প্রকাশনার তথ্য প্রকাশ করা হচ্ছে নিয়মিত।

১৩১তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত কর্মাধ্যক্ষগণের সভাপতি-রতনকুমার নন্দী, সহ-সভাপতি-আশিস খাস্তগীর, এছাড়াও অরুণ ঘোষ, সুবীর চট্টোপাধ্যায়, সুব্রত রায়চৌধুরী, মনস্বিতা সান্যাল, উৎপল মণ্ডল, রঙ্গনকান্তি জানা, শঙ্করপ্রসাদ নস্কর নির্বাচিত হয়েছেন। সম্পাদক নির্বাচিত হয়েছেন রমেন কুমার সর, সহ-সম্পাদক অলোক দাস, পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ মনোরঞ্জন সরদার, গ্রন্থশালাধ্যক্ষ         বিশ্বরূপ মুখোপাধায়, পত্রিকাধ্যক্ষ-অভিজিৎ রায়, চিত্রশালাধ্যক্ষ-সুবীর ভট্টাচার্য, পুথিশালাধ্যক্ষ-প্রদীপকুমার চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev