| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

ভবানীপুরে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ও ভোটাধিকার রক্ষার্থে নাগরিক সমাজের মিছিল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৮৭ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ভবানীপুরে রবিবার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ও ভোটাধিকার রক্ষার্থে নাগরিক সমাজের মিছিল বের হয়। মিছিলে নাগরিক মঞ্চের শতাধিক প্রতিনিধি পা মেলান। মিছিলের মুখ্য স্লোগান ছিল গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার বাঁচাও। নেতাজী ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে বিজলী সিনেমা হল পর্যন্ত মিছিলে প্রতিবাদে সরব হন নাগরিক সমাজ।এই মিছিলে উপস্থিত ছিলেন শিল্পী সৈকত মিত্র, অভিনেত্রী সোমা চক্রবর্তী, আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী সুজাত ভদ্র, ডঃ অরিন্দম বিশ্বাস, সমাজসেবী বর্ণালী মুখার্জি, গায়ক শ্রীকুমার চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, সুদেষ্ণা রায়, অমিত কালী প্রমুখ।

এছাড়াও মিছিলের শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সংবিধানকে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে পশ্চিমবঙ্গকে দখলের ষড়যন্ত্র করছে।  গণমঞ্চের প্রতিনিধিরা বিজেপি ও নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিতে ও চক্রান্তের কথা বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে আহ্বান জানান। এদিন সভায় উপস্থিত বক্তারা বিজেপি ও নির্বাচন কমিশনের কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। বক্তারা স্পষ্ট জানান, বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির স্বরূপ উন্মোচনে, সংবিধানকে তোয়াক্কা না করে, বেপরোয়াভাবে পশ্চিমবঙ্গকে দখলের ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ইতিমধ্যে দিল্লিতে তৃণমূল দেশ বাঁচাও গণমঞ্চ ও ভারত জোড়ো অভিযানের সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে এক প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকা থেকে ৯২ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে।এই সংখ্যা ইউরোপের অনেক দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মুসলিম ও মহিলা। আমাদের মতে, মুসলিমদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে এবং তাদের নাম মুছে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর জেলাগুলো থেকে সর্বাধিক সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, যেগুলো মূলত মুসলিম অধ্যুষিত এলাকা।

পশ্চিমবঙ্গকে এক নির্বাচনী গণহত্যার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বক্তারা আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে সাধারণ মানুষদের যেভাবে হয়রানি করে চলেছে, তা সকলের সামনে তুলে ধরতে আজকের এই মিছিল ও সভা। তাঁদের স্পষ্ট দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে পারছে না বিজেপি। সেই কারণে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভোটার তালিকা সংশোধনীর (SIR) নামে বাংলার বহু বৈধ নাগরিকের নাম ‘ডিলিট’ করে দিয়েছে এবং তাঁদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev