| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

খানাকুলের রামমোহন মঞ্চে লায়ন্স ক্লাব হেলানের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৪২ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ মার্চ, ২০২৩

বসন্ত উৎসবে মাতল কচিকাঁচাদের সঙ্গে এলাকার সাধারণ মানুষ‌ও। আবীর রঙে রঙিন হল গ্ৰামীন পরিবেশ। করোনার দাপটে কয়েক বছর বন্ধ থাকার পর চলতি বছরে মনোমুগ্ধকর অনুষ্ঠানে বসন্ত উৎসবে সামিল হল শতাধিক মানুষ। লায়ন্স ক্লাব ও লিও অফ হেলানের উদ্যোগে রবিবার এই বসন্ত উৎসবের আয়োজন করে। এই উৎসবে এলাকার সাতটি শিল্প সংগঠনের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বসন্ত উৎসব মুখর হয়ে ওঠে।

হেলান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কয়েক বছর করোনা উপসর্গের কারণে বন্ধ ছিল বসন্ত উৎসব। চলতি বছরে সেই মনোমুগ্ধকর বসন্ত উৎসব আবার ফিরে এল। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য অনুষ্ঠানের কিছু কাটছাঁট করা হয়েছে।

উল্লেখ্য, এই উৎসবে এলাকার কচিকাঁচা কলাকুশলীরা অংশ নেয়। নাচের তালে তালে উৎসব মুখর হয়ে ওঠে। ঘুঙরু, তালিম ও শিঞ্জিনী ডান্স একাডেমীর কলাকুশলীদের শোভাযাত্রা নাচের তালে তালে জমে ওঠে।এরপর রামমোহন মঞ্চে নৃত্য ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব শেষ হয়।

বসন্তের এই উৎসবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ, শিল্পী সুজিত মান্না, অরূপ পণ্ডিত, বাচিকশিল্পী সঞ্জয় ঘোষাল, অধ্যাপক ম‌ইদুল ইসলাম প্রমুখ।

এছাড়া এদিন সমাজ সচেতন দেবাশিস মুখোপাধ্যায়কে হেলান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একটা মানপত্র তাঁর হাতে তুলে দিয়ে সম্মানিত করা হয়। কারণ সম্প্রতি দেবাশিসবাবু বাল্যবিবাহ রোধে মানুষকে সচেতন করতে রাধানগর থেকে পায়ে হেঁটে দিল্লি যাত্রা করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev