| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৪৪৯ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের দীপ্তোজ্জ্বল পঞ্চাশ বছর অতিক্রান্ত করার তিনদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন’২৫ উৎসবের শুভ সূচনা হল ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের মন্দারমণি (দক্ষিণপুরুষোত্তমপুর) শাখায়। শনিবার তিনদিনের জয়ন্তী উদযাপন উৎসবের উদ্বোধনী দিনে মন্দারমণি শাখায় ভোর থেকেই সংকীর্ত্তন, রামনাম, রামায়ণ গান পরিবেশনের সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে ৫০টি কলসিতে সমুদ্রের জল ভরে শোভাযাত্রা করে মঠ ও মিশনে আনা হয়। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের প্রধান সচিব স্বামী নিত্যরূপানন্দ মহারাজ উৎসবের উদ্বোধন করেন।পরে বিশেষ পুজো, হোম এবং বিশ্বকল্যাণে ‘সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।

ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের প্রধান সচিব স্বামী নিত্যরূপানন্দ মহারাজ বলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা দেবীর আশীর্বাদ পাথেয় করে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জীবসেবার আদর্শকে বাস্তবে রূপ দিতে রহড়া রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র,প্রধান শিক্ষক, কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজের প্রয়াস,সাধনা, শ্রম শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে ১৯৭৬ সালে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ৭ রিভার সাইড রোডে ভাঙাচোরা সে সময়কার গোয়ালিয়র হাউসে স্থাপিত হয় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। বিগত দীপ্তোজ্জ্বল পঞ্চাশ বছরে মিশনের সঙ্গে বিবেকানন্দ মঠ স্থাপিত হওয়া ছাড়াও দেশে বিদেশে মোট ৩৬টি শাখা স্থাপিত হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্রের কোল ঘেঁষা গ্রাম দক্ষিণ পুরুষোত্তমপুরে ৩৬তম শাখা হিসেবে মন্দারমণি শাখা প্রতিষ্ঠা করেছিলেন।

তাই অতিক্রান্ত সময়ের সঙ্গে সঙ্গতি মঠ ও মিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে তিনদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন মন্দারমণি শাখায় অনুষ্ঠিত হচ্ছে।” উদ্বোধনী দিনের সন্ধ্যায় আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভ.গোপাল চন্দ্র মিশ্র, কাঁথি প্রভাতকুমার কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান ড.প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী,দেপাল বানেশ্বর চারুবালা বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক রাধাশ্যাম মাইতি সহ আরও অনেক বিশিষ্ট জন। অনুষ্ঠানে শিক্ষা-সংস্কৃতি ও সমাজসেবা ক্ষেত্রে বিশিষ্ট জনদের সংবর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঠ ও মিশনের বিভিন্ন শাখা ও অন্যান্য স্থানের সাধু-সন্তদের দ্বারা ধর্ম প্রসঙ্গ ও পরে সাধু ভান্ডারা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev