| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

আরামবাগ সহ রাজ্যজুড়ে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

Reporter
পেজফোর, বিশেষ প্রতিনিধি / ১৬৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আরামবাগ সহ রাজ্য জুড়ে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পের মধ্যে আছে যেমন — অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ফুটো হয়ে বর্ষায় জল পড়ে। পঞ্চায়েত থেকে পাড়ায় একটি নলকূপ আগেই করে দেওয়া হয়েছে। কিন্তু বেশ কয়েক মাস ধরে সেটি বিকল। এরকম অজস্র ছোটোখাটো সমস্যার দ্রুত সমাধান করে রাজ্যবাসীকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নয়া প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। গত শনিবার বাংলাজুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি। তিনটি বুথের জন্য একটি করে শিবির আয়োজিত হবে। প্রথম দিনেই পাঁচশোর বেশি শিবির হয় রাজ্যে। ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। তবে দুর্গাপুজো ও কালীপুজোর ছুটিতে শিবির বন্ধ থাকবে।

নবান্ন সূত্রে খবর, এই সময়কালের মধ্যে ২৮ হাজারের বেশি শিবির আয়োজনের টার্গেট নিয়েছে রাজ্য। প্রকল্পের কাজ সুচারুভাবে পরিচালনা করতে বৃহস্পতিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে আলোচনার ভিত্তিতে শুক্রবার নির্দেশিকা জারি করেছে নবান্ন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির থেকে কোন কোন কাজ হাতে নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। মোট ১৬ ধরনের কাজের কথা বলা হয়েছে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪ ধরনের কাজের উল্লেখ ছিল। বৈঠকের পর সেই তালিকায় যুক্ত হয়েছে রাস্তা মেরামতি ও বিগত দিনে ‘পাড়ায় সমাধান’ ও অন্যান্য পোর্টালের মাধ্যমে আসা বিভিন্ন সমস্যা। নলকূপ বসানো বা মেরামতি, পাইপের মাধ্যমে বাড়িতে জলপাইপ মেরামতি, সোলার লাইট ও হাইমাস্ট বসানো, শৌচালয় নির্মাণ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, প্রাইমারি স্কুলের রঙ, শৌচালয় সংস্কার, স্কুলে পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা, পুকুর সংস্কার, ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ, বুজিয়ে দেওয়া পুকুর পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, বাজারের ড্রেনের ব্যবস্থা, কমিউনিটি সেন্টার মেরামতি, বাসস্টপের শেড তৈরি, অটো বা রিক্সার স্ট্যান্ড, ফুটপাত তৈরি বা সংস্কার, এলাকায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, পার্কে বেঞ্চের ব্যবস্থা, গাছ লাগানো, এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এই প্রকল্পের আওতায় গৃহীত কাজগুলি শেষের নির্দেশ দেওয়া হয়েছে।

এর জন্য বুথ পিছু ১০ লক্ষ টাকা করে মোট ৮,০০০ কোটি টাকা খরচ করবে রাজ্য। ইতিমধ্যে আরামবাগের প্রতি ব্লকে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী জানান, গত শনিবার থেকে নির্দিষ্ট দিনে আরামবাগের রবীন্দ্রভবনে ১৪ নম্বর ওয়ার্ডের তিনটি বুথের সমস্যা সমাধানের কর্মসূচি পালন করা হয়। এছাড়াও প্রতি ব্লকের পঞ্চায়েতের বুথে শুরু হয়েছে এই কর্মসূচি। খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু পাল বলেন, রামমোহন-২ পঞ্চায়েতের সেকেন্দারপুর উচ্চমাধ্যমিক স্কুলে ৫টি ও বালিপুরে ৩টি বুথে ইতিমধ্যে এই কর্মসূচি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে মানুষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev