| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

আমাদের পাড়া আমাদের সমাধান শুধু রাজ্যে নয়, সারা ভারতে সর্বপ্রথম : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৩১০ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মানবিক মুখ্যমন্ত্রী দেখিনি। সরকার নয়, রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়নে আর নিজেদের পাড়ার সমস্যার সমাধান নিজেরাই পাড়ায় বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ মানবিক প্রকল্প চালু করেছেন। মানবিক মুখ্যমন্ত্রীর ভাবনায়, এলাকার উন্নয়নের জন্য সাংসদরা টাকা পান, এলাকা উন্নয়নের জন্য এমএলএরা টাকা পান। কিন্তু নিজেদের এলাকার, পাড়ার উন্নয়নের জন্য সাধারণ মানুষ কোন সিদ্ধান্ত নিতে পারেন না,কোন বরাদ্দ টাকা পান না। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ভাবনায়, এবার পাড়ার সাধারণ মানুষ পাড়ার বিভিন্ন সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিজেরাই নিয়ে সমাধান করুন।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কজাত আমাদের পাড়া আমাদের সমাধান এমন মানবিক প্রকল্প শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতের মধ্যে সর্বপ্রথম। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সোমবার কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি পুরসভার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের উদ্বোধন করে মন্ত্রী সুজিত বসু আরও বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে সাতাশ হাজার ক্যাম্পের আয়োজন করে রাজ্যের আশি হাজারেরও বেশি বুথের মানুষদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আট হাজার কোটি টাকা মানুষের হাত দিয়েই তাদের সমস্যা, অভাব ও উন্নয়ন নিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া ও সমাধানের জন্য বরাদ্দ করেছেন। কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কজাত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে সোমবার কাঁথি পুরসভার ৮নং ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে আয়োজিত ক্যাম্পে মন্ত্রী সুজিত বসু ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধূমল, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান ড. নিরঞ্জন মান্না-সহ কাঁথি পুরসভার কাউন্সিলরগন। পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, পাড়ার সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য সাধারণ মানুষ যে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেবেন কোনরকম পরিবর্তন ছাড়াই সেই সিদ্ধান্ত মতোই সমস্যার সমাধান করা হবে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান রামনগরের বিধায়ক অখিল গিরি। কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথের বাসিন্দারা নিজেদের বুথের প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev