| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

কাঁথিতে শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির ক্ষুদিরাম স্মরণ : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ২৯০ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল কাঁথি শহরের ক্ষুদিরাম বসুর অনিন্দ্যসুন্দর মূর্তির পাদদেশে। কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে আজকে ক্ষুদিরাম স্মরণ অনুষ্ঠানে কাঁথি শহরের বিভিন্ন সংস্থা, স্কুল, প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা মিঠু দাস।

আজকের স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দেবকুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কিংশুক সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ পতি, সাংবাদিক ও কবি ত্রিদিব রায় ও কাঁথির প্রাক্তন পৌরপ্রধান সুবল কুমার মান্না প্রমুখ।আজকের সংক্ষিপ্ত স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক কিংশুক সাহা, অধ্যাপক হৃষিকেশ পয়ড়া, কবি ত্রিদিব রায়, সুবল কুমার মান্না প্রমুখ। সভায় আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। সমিতির সদস্যদের দ্বারা পরিচালিত দেওয়াল পত্রিকা স্ফুলিঙ্গ এর প্রথম সংখ্যার উদ্বোধন করেন কবি ত্রিদিব রায়।

সমিতির সভাপতি দেবকুমার রায় বলেন — “আমাদের এই সমিতি ক্ষুদিরামের জন্মদিন ও আত্ম বলিদান দিবস পালনের পাশাপাশি নানান সামাজিক কাজ করছে। আরো বেশি বেশি করে আপনারা সমিতির এই পতাকাতলে সমবেত হন।” কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন — “আজকে সামাজিক-রাজনৈতিক-নৈতিকতার ক্ষেত্রে যে চূড়ান্ত অবক্ষয় চলছে তাতে ক্ষুদিরাম বসুর মত বিপ্লবীদের জীবন চর্চা অন্ধকারে একটা আলোকবর্তিকার মতন। আমরা এই চর্চাকে ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। নানান সামাজিক কাজের পাশাপাশি স্কুল ছাত্রদের নিয়ে ক্ষুদিরাম বসুর স্মরণে “ক্ষুদিরাম ফুটবল অনুশীলন কেন্দ্র” শুরু করতে চলেছি।

আগামী ২৪ আগস্ট কাঁথি প্রভাতকুমার কলেজ মাঠে এই ফুটবল কোচিং শুরু হবে স্কুল ছাত্রদের নিয়ে। প্রত্যেক রবিবার সকালে আগ্রহী স্কুল ছাত্রদের বিনামূল্যে এই ফুটবল কোচিং দেওয়া হবে। মূলত ছাত্রদের শরীরচর্চার লক্ষ্যে এবং তাদের মোবাইলের নেশা থেকে মুক্ত করতে এই উদ্যোগ আমরা গ্রহণ করছি।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev