
মালগুজারি তহসিল কুল (Malgoozary Tehsil Kool) — অর্থাৎ বাংলা সুবা জুড়ে জমিদার, রাজকীয় কর আদায়কারী ইজারাদার, সরকারি কর্মকর্তা কিংবা ব্যবসায়িক অনুগ্রহভাজনদের থেকে আদায়করা নিট রাজস্বের সমষ্টি। এই হিসাবটি ১১৭১ ফসলি সাল থেকে শুরু করে ১১ এপ্রিল ১৭৬৫ তারিখে দেওয়ানি লাভের সময় পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য; এবং সেই সময়ে কিংবা তার অব্যবহিত পরেই মীর কাসিমের নির্ধারিত রাজস্ব-বন্দোবস্তের (bundobust) তুলনায় এই সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। এই বর্ধিত হিসাবের অন্তর্ভুক্ত ছিল লবণ-উৎপাদনকারী অঞ্চল থেকে পাওয়া পণ্যের মূল্য (যা বার্ষিক বিক্রয়ের গড় হিসেবে নির্ণীত)। এই সামগ্রিক হিসাবটি সাধারণ তুলনামূলক মানদণ্ড হিসেবে কাজ করবে, যার ভিত্তিতে পরবর্তীকালে — অর্থাৎ ১৭৬৫ সাল থেকে ১১৯০ ফসলি সাল (বা ১১ এপ্রিল ১৭৮৪) পর্যন্ত বিভিন্ন নির্দিষ্ট সময়ে — একই হিসাব-খাতের আওতায় সরকারি কোষাগারে জমা হওয়া প্রকৃত বার্ষিক আয় বা প্রাপ্তি যাচাই করা সম্ভব হবে।

(১ম) হস্তান্তরিত ভূখণ্ড: বর্ধমান, কলকাতা ও চট্টগ্রাম — এই তিন জেলার মালগুজারি, খরচ বাদে, ১৭৬০ সালে অধিগ্রহণের সময় থেকে ১৭৬৫ সাল পর্যন্ত বা তার কিছু পরে কোম্পানির প্রশাসনের অধীনে উন্নত … সা. রু. … ৫৮,৫৬,৫১৫
(২য়) দেওয়ানি: সুবার অবশিষ্ট অংশ, ২৬টি ভূখণ্ড-শিরোনাম ও একটি সায়ের শিরোনামের অধীনে, ১৭৬৩ থেকে ১৭৬৫ সাল পর্যন্ত মূল্যায়িত, বা পরবর্তীতে সরকারের কাছে আদায়কৃত … ২,৪২,৮৬,০৯৭
(৩য়) নুনদ্বীপের লবণ জমি: পূর্ববর্তী দুই বিভাগ থেকে পৃথক, সমগ্র উৎপাদনের অনুপাতে প্রায় এক-তৃতীয়াংশ হস্তান্তরিত ও দুই-তৃতীয়াংশ দেওয়ানি হিসেবে বিভক্ত; ১৭৮০ সালের পর বাকি কেফায়ত ফিরোজ নেমুক নামক একক শিরোনামের অধীনে ২৮ লক্ষ মণ লবণের বার্ষিক বিক্রয় থেকে সরকারি credit-এ আনা হয় … ১৬,৬০,০০০
১৭৬৫ সালে দেওয়ানি অধিগ্রহণের মুহূর্তে সরকারের প্রত্যক্ষ কর্মকর্তা বা অনুগ্রহভাজনদের দ্বারা আরোপিত সমগ্র বাংলা সুবার মোট নিট প্রকৃত ও অনুমিত মালগুজারি মূল্যায়ন … ৩,১৮,০২,৬১২ সিক্কা টাকা
মনে রাখতে হবে, এই অঙ্কটি নিম্নলিখিত দেশ ও ভাড়া বাদ দিয়ে দেওয়া হয়েছে, যা সম্প্রতি বাংলার সাধারণ বিবরণীতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এখন বিবেচনাধীন —
১ম। মেদিনীপুর, হস্তান্তরিত জেলা, ওড়িশা সুবার অন্তর্ভুক্ত, ১৭৬৫ সালে খরচ বাদে মাঝারিভাবে মালগুজারিতে মূল্যায়িত … ১৪,০০,০০০
২য়। বাগেলপুর, দেওয়ানি ভূখণ্ড, ৮,২৭০ বর্গমাইলের বৃহৎ আধুনিক মোঙ্গীর প্রদেশসহ, ১৭৭৩ সাল থেকে বিহার সুবা থেকে বিচ্ছিন্ন, এবং রামগড়, পালামৌ, জঙ্গল টেরিটরি ইত্যাদির বৃহৎ অলাভজনক পুনরুদ্ধারকৃত দেশসহ বাংলার সঙ্গে সংযুক্ত, একটি ভাড়ায় … সা. রু. ৫,০০,০০০
৩য়। বিহার সুবা, অবশিষ্ট সাতটি চিরকল, জায়গির পাঁচ লক্ষ ও খরচ বাদে। ১৭৬৫ খ্রিস্টাব্দ … ৬২,৫০,০০০
৪র্থ। সায়ের — পাঞ্চোতারাহ ও বদরুকার শুল্ক, পাটনা শহরের কাস্টম-হাউসে সংগৃহীত, ১৭৭৩ সাল থেকে কলকাতা বোর্ডের প্রাপ্তিতে অন্তর্ভুক্ত … ২,৫০,০০০
বিহার সুবার মোট মালগুজারি … সা. রু. ৭০,০০,০০০
৮৪,০০,০০০
বাংলার সঙ্গে মিলিয়ে, একটি ভূখণ্ড যা চার কোটি দুই লক্ষ সিক্কা টাকা উৎপাদন করে, যদি তিনটি প্রদেশের জন্য তুলনা করা হয়, যেমনটি একই বন্দোবস্তে প্রকৃতপক্ষে প্রদর্শিত হয়েছে। [৩১৪]

দ্বিতীয়ত। বাংলার নিট বা অবিভাজিত মালগুজারি (রাজস্ব)-র পরিমাণ মোটামুটি ৩ কোটি ১৮ লক্ষ টাকা — এভাবে নিশ্চিত হওয়ার পর, সুবার সমস্ত ভূমির মোট রাজস্ব নিরূপণের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপটি হওয়া উচিত এমন সব ভূমির বা সম্পদের সন্ধান করা যা আনুষ্ঠানিকভাবে অথবা সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করে অন্য খাতে বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দকরা সম্পদ বা ভূমি সাধারণত সংগ্রহের ব্যয় নির্বাহ এবং অভ্যন্তরীণ শাসনব্যবস্থার মর্যাদা ও কর্তৃত্ব বজায় রাখার অজুহাতে আলাদা করা হতো, যাকে বরাদ্দকরা আঞ্চলিক সম্পদ (Appropriated Territorial Resources) হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এই ব্যয়গুলো মূলত মফস্বল জমিদারি বা দেশীয় প্রতিনিধিদের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সাধারণ ও প্রতিষ্ঠিত ব্যয় হিসেবে গণ্য; যা সম্ভবত মুসলিম শাসনকালেও প্রচলিত ছিল। এর মধ্যে ব্রিটিশ গভর্নর-জেনারেলের প্রশাসনের অধীনে প্রবর্তিত এবং শুধুমাত্র তাদের সাথেই সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক ব্যয়ের কোনো অংশ অন্তর্ভুক্ত নয় — যেগুলোকে যথাযথভাবেই সদর অতিরিক্ত ব্যয় (sudder extra-ordinary) বলা হয়ে থাকে। সুতরাং, শুধুমাত্র পূর্বোক্ত ব্যয়গুলোর (মফস্বল ব্যয়ের) বিষয়ে আলোচনা করলে এটা অনস্বীকার্য বলে প্রতীয়মান হয় যে, শুরু থেকেই মোট আর্থিক ব্যয় নির্বাহের উদ্দেশ্যে খালাসা (সরাসরি সরকারি নিয়ন্ত্রণাধীন) ও জাগির অংশের বাইরে পর্যাপ্ত পরিমাণ ভূমি বা সম্পদ খারিজ বা পৃথক করে রাখা হয়েছিল। এর প্রমাণসমূহ হলো —
১। ভূমির মালিক ও ইজারাদারদের সাথে বার্ষিক বন্দোবস্তের সময় কেবল মালগুজারি বা নিট কর প্রদানের শর্তই নির্ধারিত হতো। এই কর পূর্ববর্তী বছরের জমা-বন্দির (রাজস্ব নির্ধারণের হিসাব) ভিত্তিতে স্থির করা হতো এবং এতে মস্কুরাত (muscoorat) ছাড়া অন্য কোনো ব্যয়ের হিসাব ধরা হতো না। মস্কুরাত বলতে আক্ষরিক ও পারিভাষিক অর্থে হিসাবের চূড়ান্ত পর্যায়ে অনুমোদনযোগ্য কর্তন বা ছাড়ের বিবরণী বোঝায়; যার অন্তর্ভুক্ত বিষয়গুলো — পরিমাণে সামান্য হলেও — আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ব্যয়ের সম্ভাব্য প্রতিটি খাতকে স্পর্শ করত। একই সাথে, সুজা খানের আমলের তশখিস জমা তুমারি (রাজস্ব নির্ধারণী হিসাব)-র সময় থেকেই — অন্য কোনো বিশেষ ব্যবস্থায় নির্ধারিত পূর্ববর্তী ও অধিকতর বড় কোনো প্রশাসনিক কাঠামোর অতিরিক্ত হিসেবে — এই ব্যয়গুলো উত্থাপিত বা স্বীকরা হয়েছিল।
২। দেশের সর্বত্রই এ ধরনের আত্মসাৎ বা হস্তান্তরের নিদর্শন পাওয়া যায়, যা ইওরোপিয় পর্যবেক্ষকদের বিচক্ষণ অনুসন্ধানের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এগুলি সাধারণত বাজি জমিন (Bazee Zemeen) নামে পরিচিত — অর্থাৎ এমন ভূখণ্ড যা নামমাত্র করের আওতাভুক্ত অথবা করমুক্ত। নিঃসন্দেহে এর ক্ষুদ্র অংশ ব্রাহ্মণ ও হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের ভরণপোষণের জন্য নির্ধারিত ছিল যখন সর্বজনীন আদর্শ রাজস্ব-তালিকা (rent-roll) প্রণয়ন করা হয়েছিল; তবে যুক্তিসঙ্গতভাবেই এর প্রধান অংশটি ছিল চাকরান (chakeran) বা সরকারি সেবায় নিয়োজিত কর্মীদের — যাদের মধ্যে জমিদার, কানুনগো, পাটোয়ারি, গ্রাম্য পাইক, মলুঙ্গি প্রমুখ অন্তর্ভুক্ত — জীবিকা নির্বাহের জন্য বরাদ্দ। এছাড়া, রাজস্ব বিভাগের মুৎসুদ্দি ও অন্যান্য কর্মকর্তাদের দুর্নীতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে সরকারি খাস জমির (যা খালসা শরিফা-র প্রত্যক্ষ ও দায়মুক্ত মালিকানাধীন হিসেবে বর্ণিত) ওপর সরাসরি বড় ধরনের জবরদখল চালানো হয়েছে।
চলবে
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট ফ্রম দ্য সিলেক্ট কমিটি অন দি অ্যাফেয়ার্স অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংক্ষেপে দ্য ফিফথ রিপোর্ট।

বিশ্বেন্দু নন্দ