| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাজারাজড়া ও বণিকের দুর্গাপূজায় নিম্নবর্গ ছিল রবাহূত : অসিত দাস প্রজনন অধিকার নিশ্চিত হলেই সুস্থ্য বাংলাদেশ গড়া সম্ভব : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯১/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘জলের অক্ষর’ কতো বড়ো বড়ো পুজোরে বাবা… : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নবপত্রিকা: দুর্গাপূজার অন্তরালে শস্যদেবী ও প্রকৃতির আরাধনা : যশোবন্ত রায় মন্ত্র ভুল বললেও কোনও অসুবিধে নেই… নৃসিংহপ্রসাদ ভাদুড়ী : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিংহবাহিনী দুর্গা মৃগবাহিনীও : শ্যামলকান্তি চক্রবর্তী দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন কেন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৯ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

৭৩, নৌবিদ্রোহের শহিদ মানকুমার বসু

দুর্গাপুজোর পর দীপাবলি এসেছে। ঢাকার মালখাননগরে বসু বাড়িতে আনন্দের হুল্লোড়। তাদের ঘরের ছেলে মানকুমার ছুটিতে ঘরে এসেছেন। মানকুমার বসু। ভূপতিমোহন আর হেমপ্রভার সন্তান। ঢাকা জগন্নাথ কলেজে পড়ার সময়ে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন তিনি। বাড়ির লোকেদের মত ছিল না। তেরোটি বিভাগীয় পরীক্ষায় অধিকার করেন শীর্ষস্থান। চতুর্থ ভারতীয় আর্টিলারি রেজিমেন্টে জায়গা করে নেন। কোলাবায় প্রশিক্ষণ নিয়েছিলেন। সাহসিকতার জন্য অর্জন করেন প্রশংসা।

সেই ছেলে, সেই মানকুমার ঘরে ফিরেছেন। তাই আনন্দ।

আশপাশের বাচ্চারা ঘিরে থাকে তাঁকে। শুনতে চায় যুদ্ধের গল্প। কাকভোরে তিনি তাঁর মাউথ অর্গানে বাজান সেনাবাহিনীর ব্যাণ্ডের সুর। উদ্দীপনাময় সে সুরে জেগে ওঠে মানুষ।

মানকুমারের ছোট বোন মানসী। মানকুমার তাঁকে বলেন ইংরেজদের অত্যাচারের কথা। একদিন আবেগে উদ্দীপ্ত হয়ে মানকুমার বলতে থাকেন, ‘লোকে বলে বাঙালি কাপুরুষ। বলে যুদ্ধটুদ্ধ তাদের জন্য নয়। কামানগুলো সব পশ্চিমের দিকে লক্ষ্য করে তৈরি। দেখবি, একদিন আমরা পূর্বদিকে কামানের মুখ ঘুরিয়ে দেব। শত্রুদের হত্যার জন্য। তারপর মানুষ জানতে পারবে বাঙালি কি করতে পারে, বুঝলি?’

না, মানসী সেদিন সবটা বুঝতে পারেন নি। নিতান্ত কিশোরী ছিলেন বলেই বুঝতে পারেন নি। কিছুদিন বাদে মা-বাবাকে কাঁদতে দেখে তার কারণ জানতে চেয়েছিলেন। শুনেছিলেন তাঁর দাদা আর কোনদিন বাড়ি আসবেন না, কারণ তাঁর ফাঁসি হয়েছে।

মানকুমার বসু (১৯২০-১৯৪৩) মেধাবী ছাত্র ছিলেন। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। নোবেলজয়ী অমর্ত্য সেন এই স্কুলেরই ছাত্র। তারপর আই এস সি পড়ার জন্য ভর্তি হন জগন্নাথ কলেজে। এখানেই শ্রীসঙ্ঘের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ হয় এবং তিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা লাভ করেন। তারপরই বাড়ির নিষেধ সত্ত্বেও ব্রিটিশ রেজিমেন্টে যোগ দেন। ভারত ছাড়ো আন্দোলন ও নেতাজি সুভাষের আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড মানকুমারকে উদ্দীপ্ত করে তোলে গভীরভাবে। তাঁর নেতৃত্বে রেজিমেন্টের সৈনিকরা প্রস্তুত হয় বিদ্রোহের জন্য। উৎপল দত্ত তাঁর ‘কল্লোল’ নাটকে যে ‘খাইবার’ জাহাজের বিদ্রোহের কাহিনি লিখেছেন, তা এর পরবর্তী ঘটনা। মানকুমারের নেতৃত্বে সেনারা গোলা-বারুদ সমুদ্রে ফেলে দেন, পুড়িয়ে দেন সেনাবাহিনীর ব্যারাক।

পুজোর ছুটির পরে মানকুমার আবার কোচিনে পৌঁছান। আবার বিদ্রোহের গোপন কাজ শুরু হয়। কিন্তু এক বিশ্বাসঘাতক কর্তৃপক্ষের কাছে ফাঁস করে দেয় বিদ্রোহের পরিকল্পনা। ১৮৪৩ সালের ১৮ এপ্রিল গ্রেপ্তার হন মানকুমার। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন নন্দকুমার দে, নিরঞ্জন বড়ুয়া, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, ফণীভূষণ চক্রবর্তী, সুনীলকুমার মুখোপাধ্যায়, কালীপদ আইচ, নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, আব্দুল রহমান, রবীন্দ্রনাথ ঘোষ, অমলচন্দ্র দে।

মানকুমার বসুকে প্রলোভিত করার চেষ্টা করা হয়েছিল। বলা হয়েছিল সরকারি সাক্ষী হয়ে ষড়যন্ত্রের পরিকল্পনা জানালে তাঁকে বিরাট পুরস্কার দেওয়া হবে। কিন্তু দেশপ্রেমিক মানকুমার প্রলোভিত হন নি কোনভাবেই।

১৯৪৩ সালের ৫ আগস্ট বিচারের রায় ঘোষণা করা হয়। ১২ জনের মধ্যে আব্দুল রহমান ও রবীন্দ্রনাথ ঘোষকে দ্বীপান্তরিত করা হয়, অমরচন্দ্র দে-কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি ৯ জনকে ফাঁসি দেওয়া হয়।

ফাঁসির আগে মানকুমারের লেখা দুটি চিঠির কিছু অংশ তুলে ধরছি। ছোট বোন মানসীকে লিখছেন :

“সেপ্টেম্বর আমার মৃত্যুর সঠিক তারিখ। ভোরের আলোয় যখন গাছ থেকে ফুল ঝরে পড়বে, সেই একই সময়ে আমার জীবনও আমার জাতির জন্য ফুলের মতো ঝরে পড়বে। পরের পৃথিবীতে আমি তোমাকে দেখতে পাব। ”

জামাইবাবু ড. প্রতুলচন্দ্র রক্ষিতকে লিখছেন :

“২৪ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে আমার নশ্বর কুণ্ডলী ঝাড়তে যাচ্ছি। আমি অগণিত কষ্ট সহ্য করেছিলাম এবং অবশেষে পবিত্রতা ও সত্যের রোদে নিজেকে স্নান করালাম। আমার মৃত্যুর পার্থিব কারণ ছিল রাজমুকুটের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ।। যাই হোক না কেন,আমার দিন সংখ্যায় শেষ এবং এখন আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি আমার সমস্ত প্রিয়জনকে জীবিত ও সুখী রেখে এত তাড়াতাড়ি চলে যেতে পেরে ভাগ্যবান। আমার কোন অনুশোচনা নেই। আমি আশা করি তুমি আমার ক্ষতির জন্য শোক করবে না কারণ আমি পৃথিবীর কোনও ধরনের বিদ্বেষ ছাড়াই মন এবং দেহে পবিত্র থাকতে পেরেছি। আমার জীবনের শেষ মুহূর্তে আমি তোমার কাছ থেকে সমস্ত ভালোবাসা, সহানু্ভূতি এবং বস্তুগত সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই, যা আমার তেইশ বছরের জীবনের নাগরিক কর্মজীবনকে রূপ দেবার জন্য অনেক এগিয়ে গেছে।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev