| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রতিটি শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বয়ান শিল্পীর ভালোলাগা, ভালোবাসা : নিলয় কুমার বসাক

Reporter
নিলয় কুমার বসাক / ৪৯৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১ জুলাই, ২০২৩

সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, হারিয়ে যায় অনেক কিছু। কিছুর লেখাজোকা থাকে, কিছু থাকে স্মৃতিতে আর বেশিরভাগই মিলিয়ে যায় কালের অতল গহ্বরে! তাই আজ মনে হল এই রকম একটি হারিয়ে যাওয়ার গল্প নিয়ে কিছু কথা লিখি।

দিনে দিনে একটা একটা করে হাতের তাঁত বন্ধ হচ্ছে ফুলিয়ার তাঁতিপাড়ায়! দীর্ঘ ৩৫ বছর ধরে একটানা একটি বিশেষ আঙ্গিকের টাঙ্গাইল শাড়ি বুনে যাওয়ার পর সেই কাজকে বন্ধ করতে হল। কোরা জমিনে লাল চওড়া ভেলভেট পাড়, সাথে সামান্য নকশা- এই শাড়ি দীর্ঘদিন একনাগাড়ে বুনলেন ফুলিয়া চটকাতলার বাসিন্দা শ্রীগৌরাঙ্গ বসাক। শুরু করেছিলেন ৩৫০ টাকা থেকে, শেষ হল ১১০০ টাকায় এসে। যখন থেকে পাওয়ারলুম এবং তারপরে রেপিয়ার মেশিন এসে হস্তচালিত তাঁতশিল্পের বাজারকে গ্রাস করতে শুরু করেছে সেই সময় থেকেই শুরু হয়েছিল লড়াই। এতদিন পর্যন্ত নিজের চোয়াল শক্ত করে নিজের পুঁজিতে বুনে গেছেন এই শাড়ি। সুদীর্ঘ লকডাউনের সময়ও তাঁর তাঁত কিন্তু থেমে থাকেনি। ভরসা ছিল, শাড়ি একদিন ঠিক বেরিয়ে যাবে। গিয়েছিলও তাই।

কিন্তু এখন আর ভরসা করে চালিয়ে যেতে পারছেন না। কারণ পুঁজি শেষ, ঘরে প্রচুর শাড়ি জমে গেছে। যিনি কাপড় নিতেন তিনি দু’বছর আগের দাম দিতে চাইছেন। কিন্তু সেই দামে কাপড় দেওয়া আর সম্ভব নয়, খরচ বেড়ে হয়ে গেছে প্রায় দ্বিগুণ! অগত্যা বন্ধ করতে হল!

এই রকম তাঁত বন্ধ হয়ে যাওয়া তাঁতিপাড়ায় নতুন কিছু নয়। বর্তমান পরিস্থিতিতে অহরহ ঘটছে এই ঘটনা। তাহলে হঠাৎ কেন এই শাড়িটা নিয়েই লিখতে বসলাম? কারণ একটানা এত বছর একটা নকশা সম্ভবত কেউ এখনও বোনেননি। তাছাড়া এটি ছিল আদি টাঙ্গাইল ঘরাণার শাড়ি যেখানে নকশার থেকেও বয়নের উৎকর্ষতাই ছিল প্রধান বিচার্য। আর গৌরাঙ্গ বসাকের এই শাড়ি সম্ভবত আর কেউ বুনতেও পারবেন না! ইতিপূর্বে ২-৩ জন চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। একজন তো আবার নিজের জোড়া টানা কেটে এনে তাঁকে দিয়ে গিয়েছিলেন বোনার জন্য।

গৌরাঙ্গ বসাক আর তাঁর স্ত্রী শিবানী বসাক — দুটি মানুষ দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পরম যত্নে, ভালোবাসায় বয়ে নিয়ে গিয়েছেন টাঙ্গাইল ঘরাণার ঐতিহ্য। যন্ত্রের দাপটে আজ তাঁরা অসহায়! কিন্তু এই দু’জন মানুষ তাঁতকে ছাড়তে পারছেন না। কারণ সে উপায় তাঁদের নেই। ঘরে জমে আছে প্রায় দুশো কাপড়, বিক্রি হবে কিনা জানা নেই! তবুও পরম যত্নে, মমতায় আলমারিতে গুছিয়ে রেখেছেন সেগুলো। কারণ তাঁরা মনে করেন, এই শাড়ি তাঁদের লক্ষ্মী। ফলে তুলনামূলকভাবে যে শাড়ি বাজারে চলছে বলে তাঁরা অনুমান করছেন, আপাতত সামান্য কিছু পুঁজি জোগাড় করে সেই কাজই শুরু করতে চলেছেন। তাঁত বন্ধ করার উপায় নেই, তাহলে যে পেটও বন্ধ হয়ে যাবে!

গৌরাঙ্গ বসাক Mobile No. 6297156734

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev