| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে শুরু হলো হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৬৯১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা এই পরিস্থিতিতে আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে চলবে হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি। কলকাতায় পুরসভার তরফে এবং জেলায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরফে এই টিকাকরণ কর্মসূচি চালানো হবে। শহর এবং গ্রামে সরকারি এবং সরকারি এডেড স্কুলগুলিতে এই প্রতিষেধক দেওয়া হবে মূলত ১৫ বছর বা তার কমবয়সি পড়ুয়াদের। এই মর্মে প্রস্তুত স্কুলগুলি। প্রথমের দিকে টিকাকরণ নিয়ে অনেক স্কুলই আপত্তির কথা জানিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের টিকাকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ।

সেই মত সারা রাজ্য ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে হাম, রুবেলা টিকাকরণ কর্মসূচী ৯ মাস থেকে ১৫ বছর বয়স অবধি শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেই মতোই উদয়নারায়ণপুর ব্লকেও আজ থেকে শুরু হোলো হাম-রুবেলা (MR) টিকাকরণ কর্মসূচী। উদয়নারায়ণপুর ব্লকের গড়ভবানীপুর ঊষারানী করাতি বালিকা বিদ্যালয়, পুন্ডরীকাক্ষ প্রাথমিক বিদ্যালয়, গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতন মোট ৩টি বিদ্যালয় থেকে এই হাম-রুবেলা টিকাকরণ কর্মসূচীর শুভ সূচনা হোলো।

স্কুল পরিদর্শন করার পাশাপাশি টিকাকরণ কর্মসূচীতে ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকদের উৎসাহিত করার পাশাপাশি সচেতনতার বার্তা, সরকারের বার্তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর কুমার শীট, ব্লক স্বাস্থ্য আধিকারিক সাদেক আলি, এসআই সাউথ সুদীপ ধর, এসআই উদয়নারায়নপুর অয়ন চক্রবর্তী, সিডিপিও অরিজিৎ দে, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখেন্দুবাবু, ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ কোলে, ঊষারানী করাতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা ঘোষ, গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস, গড়ভবানীপুর পুন্ডরীকাক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন প্রমুখ।

প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা বলেছেন, প্রতিষেধক প্রদান এবং পঠনপাঠন একসঙ্গে চলবে। প্রসঙ্গত, এই প্রতিষেধককে নিরাপদক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এমনকী যারা আগে এই প্রতিষেধক নিয়েছেন তারা পুনরায় এই প্রতিষেধক নিতে পারবেন বলে চিকিৎসকরা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev