| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসটিএফ-এর হাতে গ্রেফতার দুই : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৩৭ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মেধাবী ছাত্র। খেলাধুলায় পটু। মিশুকে ও শান্ত স্বভাবের আহসান যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়বে একথা ভাবতে পারছে না প্রতিবেশিরা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ‍্যের স্পেশ‍্যাল টাস্ক ফোর্স উত্তর ২৪ পরগণার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে আলকায়দার জঙ্গি সন্দেহে আব্দুল রকিব সরকার ওরফে হবিবুল্লা ওরফে হারিফ। অন্যজন কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। কাজী আহসান উল্লার আদিবাড়ি আরামবাগের সামতা গ্রামের কাজী পাড়ায়। সূত্রের খবর, আরও ১৭ জনের নাম মিলেছে। ধৃত দুজনকে জেরা করেই এই নামের তালিকা তৈরি করেছে এসটিএফ। এবার তাদের খোঁজেও চলছে তল্লাশি।

প্রতিবেশিরা জানান, বিশ্বাস করা যাচ্ছে না আহসান আলকায়দার সঙ্গে জড়িত। আহসানের মা বলেন, পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে ছেলেকে। এসটিএফ সূত্রে জানাগেছে, বাংলায় নাশকতার কোনও ছক কষেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে গোপনে দেশের বিভিন্ন প্রান্তে সংগঠনের জঙ্গি ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত তারা। কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে তারা যুব সমাজের মধ্যে বিষ ছড়াচ্ছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আহসানের মা

প্রসঙ্গত, সামতায় আহসানের মা একলা থাকেন। বাবা বর্ধমানের একটি মাদ্রাসার আরবি শিক্ষক। সপ্তাহে বাড়ি আসেন। তিন ছেলে ও এক মেয়ের মধ‍্যে বড়ো আহসান। মা জানান, গত ঈদের সময় ১০ জুলাই বাড়ি এসেছিল। এখানে পরিবার নিয়ে ছিল ১৩ জুলাই পযর্ন্ত। আহসান এখন পুরনো গাড়ি কেনাবেচা করে। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে থাকে হাওড়ার বাঁকড়াতে। ও এমন কাজ কখনও করতে পারে না। এখানে বাংলা স্কুলে ফোর পর্যন্ত এবং পরে বর্ধমানে বাবার সঙ্গে মাদ্রাসায় পড়াশোনা করে।

এদিকে এস টি এফ যে দু-জনকে আলকায়দার জঙ্গি সন্দেহে শাসনের খড়িবাড়ি থেকে গ্রেফতার করেছে তাদের একজন আরামবাগের। আজ সকালেই এসটিএফের একদল সামতার আহসানের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন‍্য আসেন। আহসান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন অফিসাররা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

One response to “আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসটিএফ-এর হাতে গ্রেফতার দুই : মোহন গঙ্গোপাধ্যায়”

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev