| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কাব্যগ্রন্থ ‘‘নদী ও বুনোহাঁসের চিঠি’’

Reporter
পেজ ফোর, বাংলাদেশ প্রতিনিধি / ৪৩১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৩ মার্চ, ২০২২

অবশেষে অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্য সমালোচক ও কবি মিল্টন বিশ্বাসের নতুন কাব্যগ্রন্থ ‘‘নদী ও বুনোহাঁসের চিঠি’’। আজ (১২ মার্চ) বইটির মোড়ক উন্মোচন করা হবে। বইটি রাঁচী গ্রন্থ নিকেতন থেকে এবার প্রথম প্রকাশ হয়েছে। বইটি পাওয়া যাবে বাংলা একাডেমিতে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টলে। এই কবিতার বইটি মূল্য ধরা হয়েছে ১২৫ টাকা।

নদী ও বুনোহাঁসের চিঠি মিল্টন বিশ্বাসের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ কাব্যটি প্রেমের কবিতা শিরোনামে প্রকাশিত হয়েছে। নদীর সঙ্গে বুনোহাঁসের মানবিক সম্পর্কের আদ্যপ্রান্ত কবির অনুভূতির সারল্যে আত্মপ্রকাশ করেছে। রূপক-প্রতীকের আড়ালে এখানে প্রেমের সঙ্গে উপস্থাপিত হয়েছে সমাজ-সংস্কৃতি ও পরিবেশ-প্রকৃতি। মানবতাকে কবি উচ্চে তুলে ধরেছেন। সেখানে প্রেরণা হয়ে এসেছে কবির মানসপ্রিয়া নদী।

মিল্টন বিশ্বাসের কবিতার নির্যাস নারী ও প্রকৃতি। কবিতাগুলোতে দেখা যায় নদীর সঙ্গে সম্পর্ক একই গতিতে অগ্রসর হয়নি বরং বিভিন্ন সময়ে উভয়ের হৃদয়ে যন্ত্রণা উদ্গত হয়েছে। বিরহে দগ্ধ কবি-হৃদয় শীতল করার সরোবর খুঁজে পেয়েছে মনোদৈহিক সম্পর্কের গভীরে। কবির ভেতর যাযাবর পথিকের ছুটে চলার প্রবণতা আছে। চেতন-অবচেতনে নদী ও বুনোহাঁসের সক্রিয় স্মৃতি-অনুস্মৃতি বয়ে চলেছে কবিতা থেকে কবিতার পঙক্তিতে। বিশ্বভ্রমণের মধ্যেও কবি নদীকে খুঁজে ফিরেছেন বা নদীকে খোঁজার ছলে কবি পথ-প্রান্তরে ছুটে চলেছেন।

নদী ও বুনোহাঁসের চিঠি কাব্যগ্রন্থে কবি মিল্টন বিশ্বাস কবিতার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসেছেন। এ বইয়ের সবগুলো কবিতাই দু’টি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত। আবার এটি উপন্যাস বা কাহিনিকাব্য নয়, কিন্তু কাহিনির স্বাদযুক্ত। দুটি চরিত্র এখানে প্রধান। চিঠি শব্দটি থাকায় কাব্যে ৬টি কবিতা নদীর অনুভূতিতে লেখা। উভয়ের মধ্যে একটি উপন্যাসধর্মী আদান-প্রদানের ঘটনাপ্রবাহ চলে কবিতার মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন প্যাটার্নে। এ দিক থেকে এ কাব্যটি বাংলা সাহিত্যে অভিনব সংযোজন। মিল্টন বিশ্বাস বাংলা কবিতায় নতুন কোনো মাত্রা সংযোজন করলেন কিনা তা সময়ই বলে দিবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বাংলা সাহিত্য গবেষণা কেন্দ্র’ নামক অনলাইন গবেষণা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত জীবনে নানা সংগঠন ও সংস্থার সঙ্গে যুক্ত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা শিক্ষক সমাজে’র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য, পিসিবি ট্রাস্ট ও পিসিবি মিশন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য, শ্যালোম ফাউন্ডেশনের চেয়ারম্যান, দিশারি ফাউন্ডেশন ও ইসিটি’র সাধারণ সম্পাদক এবং সিসিডিবি’র কমিশন সদস্য ও পিদিম ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য।তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭, গবেষণা প্রবন্ধ ২৫টি এবং কলাম লিখেছেন প্রায় সাড়ে ৩ হাজার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev